<p><br></p>
২০ নভেম্বর ২০২৬, শুক্রবার, ০৯:০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


কারচুপি করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু গুকেশ, অভিযোগ রাশিয়ার
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৪
কারচুপি করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু গুকেশ, অভিযোগ রাশিয়ার ছবি : সংগৃহীত


ভারতের ১৮ বছর বয়সী ডুম্মারাজু গুকেশ সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন দুদিন আগে। চীনা দাবাড়ু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে শিরোপা জিতেছিলেন তিনি।

 

এবার গুকেশের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে অভিযোগ তুলেছে রাশিয়া। দেশটির দাবা ফেডারেশনের প্রধান আন্দ্রেই ফিলাতোভ অভিযোগ করে বলেছেন, কারচুপি করে চ্যাম্পিয়ন হয়েছে ভারতী এই দাবাড়ু।

ফিলাতোভের উদ্ধৃতি দিয়ে রাশিয়ান বার্তা সংস্থা তাস বলেছে, 'লিরেন-গুকেশের মধ্যকার শেষ ম্যাচের ফলাফল পেশাদার ও দাবা অনুরাগীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে। চীনা দাবাড়ু লিরেন যেভাবে খেলেছেন, সেটি অত্যন্ত সন্দেহজনক। তিনি যে অবস্থানে ছিলেন, সেখান থেকে হেরে যাওয়া অসম্ভব ছিল। একজন প্রথম-শ্রেণির খেলোয়াড় এভাবে হারতে পারেন না। তিনি ইচ্ছাকৃতভাবেই হেরেছেন বলে মনে হয়েছে। এই বিষয়ে এফআইডিই কর্তৃক পৃথক তদন্তের প্রয়োজন।'



শেয়ার করুন