<p><br></p>
যুক্তরাষ্ট্রের গঠিত নতুন সামরিক ইউনিট ‘টাস্কফোর্স আইরন গেট’ দিয়ে ইরানের আন্তর্জাতিক সরবরাহ লাইন ও অবৈধ বাণিজ্য পুরোপুরি বন্ধ করা সম্ভব কি না—তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই পদক্ষেপ ইরানকে বিশ্বের অর্থনীতি ও আন্তর্জাতিক
নেটওয়ার্ক থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে। তবে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক ও বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের এই কৌশল ও এর প্রকৃত কার্যকারিতা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন।
কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইরানের উন্নত অস্ত্র ও প্রযুক্তির চোরাচালান বন্ধ করা।
অবৈধ অর্থের লেনদেন ও জ্বালানি পরিবহন রুখে দেওয়া।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছেন যে, হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের মাধ্যমে ইরানের আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় স্থবির করে দেওয়া হয়েছে।
কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব জুয়াইরি উল্লেখ করেন, কাস্পিয়ান সাগরে আমেরিকার কোনো সরাসরি সামরিক উপস্থিতি নেই। পাশাপাশি রাশিয়ার প্রভাবে পার্শ্ববর্তী দেশগুলোও যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে সাহসী হবে না। ফলে সরাসরি সেনা না নামানো পর্যন্ত এর সুফল পাওয়া কঠিন।
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ম্যাথিউ সাভিল এবং বৈরুত আমেরিকান বিশ্ববিদ্যালয়ের গবেষক রামি খুরি জানান, রাশিয়া ও চীনের তৈরি প্রযুক্তি সরবরাহ বন্ধ করা যুক্তরাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ হবে। এছাড়া ইরাক, আজারবাইজান, তুর্কমেনিস্তান, পাকিস্তান ও তুরস্কের মতো প্রতিবেশী দেশগুলো এই মার্কিন মিশনে সহায়তা করতে আগ্রহী নয়। এশিয়ায় ইরানের বহু পুরনো ঐতিহাসিক ও বাণিজ্যিক নেটওয়ার্ক একতরফাভাবে বন্ধ করা প্রায় অসম্ভব।
সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় জানান, এই ইউনিটের কাজ হবে মূলত অস্ত্র ও জ্বালানি রুটের তথ্য চিহ্নিত করে সেটিকে ঝুঁকিপূর্ণ করা। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, সংগৃহীত তথ্য নিয়ে প্রতিবেশীদের ভূখণ্ডে ড্রোন বা স্থল হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ব্যাপক রূপ নিতে পারে। জবাবে ইরান হরমুজ প্রণালিতে পাল্টা নৌ-অবরোধ বা ইয়েমেনের হুথি বাহিনীকে ব্যবহার করে পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে।