<p><br></p>
০৯ নভেম্বর ২০২৬, সোমবার, ১১:৩২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে নারী কর্মীদের নিয়োগ গত ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, যাত্রীদের জায়গা হাটের দখলে দেখার কি কেউ নেই? সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও স্লোগানকে কেন্দ্র করে উত্তাপ: অধ্যক্ষকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখলো ছাত্রদল মাগুরায় বিএনপি কার্যালয়ের আদলে জুয়ার আসর: নগদ টাকাসহ আটক ৫ বগুড়াকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ উত্থাপন রাওয়ালপিন্ডিতে মর্মান্তিক হত্যাকাণ্ড: ঘরে গুলি করে সাংবাদিক স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার ইউরোপের অ্যাসিস্ট কিং বার্সেলোনার ইয়ামাল, টপকে গেলেন হ্যারি কেইনকে সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: আটক ২, মোটরসাইকেল জব্দ ঢাবির ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই: শর্ত শিথিল ও আবেদনের সময় নিয়ে বড় সিদ্ধান্ত


চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে নাহিদ রানা, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে নিশ্চিত অনুপস্থিতি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২৬
চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে নাহিদ রানা, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে নিশ্চিত অনুপস্থিতি


একের পর এক ইনজুরি যেন পিছু ছাড়ছে না গতি তারকা নাহিদ রানাকে। সর্বশেষ জিম্বাবুয়ে সফরে পায়ের পেশিতে চোট পাওয়ার পর থেকেই দলের বাইরে রয়েছেন তিনি। যার ফলে খেলতে পারেননি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মতো গুরুত্বপূর্ণ সিরিজগুলো। এবার ইনজুরির হানায় তিনি ছিটকে গেলেন আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট স্কোয়াড থেকেও।


প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, টেস্টের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও এই পেসারের খেলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবে টি-টোয়েন্টি সিরিজে তাকে মাঠে ফেরানোর পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।



জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেলার সময় পায়ের পেশিতে চোট পান নাহিদ। সেই ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার প্রক্রিয়ার মধ্যেই নিতম্বে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। পরবর্তীতে অস্ট্রেলিয়ায় উন্নত চিকিৎসার জন্য গেলে ধরা পড়ে তার নিতম্বের ‘ল্যাব্রাম’ ছিঁড়ে গেছে (Labral Tear)। এই গুরুতর চোটের কারণেই মূলত দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।



ইনজুরি কাটিয়ে ওঠার পথে নাহিদ রানাকে নিয়ে কিছুটা স্বস্তির খবরও মিলেছে। বর্তমানে অস্ট্রেলিয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার (Rehabilitation) মধ্যে থাকা এই পেসার ইতিমধ্যে প্রায় ৯০ শতাংশ বোলিং শুরু করেছেন। সব ঠিকঠাক থাকলে আগামী ১৫ নভেম্বর তার দেশেই ফেরার কথা রয়েছে।


টেস্ট সিরিজে না পেলেও, তার দ্রুত ফিটনেস ফিরে পাওয়া বাংলাদেশ দলের পেস বোলিং আক্রমণকে ভবিষ্যতে শক্তিশালী করবে বলেই আশা করা হচ্ছে।



শেয়ার করুন