<p><br></p>
আত্রাই উপজেলায় 'পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প'-এর (আরআরএমইপি) অধীনে সড়ক সংস্কার ও মাটি কাটার কাজে নারী কর্মী নিয়োগ করা হয়েছে। উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে প্রাথমিক ধাপে ভোঁপাড়া ও সাহাগোলা ইউনিয়ন থেকে ১০ জন চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছে।
গত সোমবার (৯ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও সাহাগোলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উন্মুক্ত লটারির মাধ্যমে এই স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মূল তালিকার পাশাপাশি ভবিষ্যতে যেকোনো জরুরি প্রয়োজন মেটাতে আরও ১০ জন নারীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
এই উন্মুক্ত বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, ভোঁপাড়া ইউনিয়নের প্রশাসক মো. আব্দুল হান্নান এবং সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মামুনুর রশীদ। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য, হিসাব সহকারী, চাকরিপ্রার্থী নারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।
উপজেলা এলজিইডি দপ্তর থেকে জানা যায়, গ্রামীণ সড়ক ও অবকাঠামোর মান