<p><br></p>
১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:১৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৬
কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী


তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (কপ-৩১) থেকে বাংলাদেশ তার জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ন্যায্য হিস্যা আদায় করতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের একটি উচ্চপর্যায় প্রতিনিধি দল জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। বিমানবন্দর প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ও প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এই প্রত্যাশা ব্যক্ত করেন।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই সম্মেলনের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয় রোধে বিশ্বনেতাদের এই মেগা আসরে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করে তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বিএনপির নির্বাচনি ইশতেহারেও সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছিল।

রুহুল কবির রিজভী আরও বলেন, জলবায়ু দূষণে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত নগণ্য হলেও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় আমাদের অবস্থান অগ্রভাগে। কার্বন ডাই-অক্সাইডের ক্ষতিকর প্রভাব হ্রাসে বিশ্বনেতা ও পরিবেশ বিজ্ঞানীদের এবারের আলোচনা থেকে একটি ফলপ্রসূ সমাধান বের হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও উল্লেখ করেন, পৃথিবীর বর্তমান অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি ও মানবজাতির চরম বিপন্ন অবস্থা থেকে রক্ষা পেতে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর কোনো বিকল্প নেই। এই সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ উপস্থিতি এবং দেশের পরিবেশবান্ধব আন্তরিক প্রচেষ্টা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ন্যায্য দাবি ও তহবিল আদায়ে জোরালো ভূমিকা রাখবে।



শেয়ার করুন