<p><br></p>
০৯ নভেম্বর ২০২৬, সোমবার, ১১:৪৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে নারী কর্মীদের নিয়োগ গত ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, যাত্রীদের জায়গা হাটের দখলে দেখার কি কেউ নেই? সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও স্লোগানকে কেন্দ্র করে উত্তাপ: অধ্যক্ষকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখলো ছাত্রদল মাগুরায় বিএনপি কার্যালয়ের আদলে জুয়ার আসর: নগদ টাকাসহ আটক ৫ বগুড়াকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ উত্থাপন রাওয়ালপিন্ডিতে মর্মান্তিক হত্যাকাণ্ড: ঘরে গুলি করে সাংবাদিক স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার ইউরোপের অ্যাসিস্ট কিং বার্সেলোনার ইয়ামাল, টপকে গেলেন হ্যারি কেইনকে সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: আটক ২, মোটরসাইকেল জব্দ ঢাবির ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই: শর্ত শিথিল ও আবেদনের সময় নিয়ে বড় সিদ্ধান্ত


রেকর্ড গড়া দিনেও ড্র, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২৬
রেকর্ড গড়া দিনেও ড্র, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ


সিলেট টেস্টের শেষ দিনে উত্তেজনার পারদ চড়লেও শেষ পর্যন্ত আলোর স্বল্পতায় ড্র মেনে নিতে হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে। এর সুবাদে প্রথম টেস্টে জয়ের সুবাদে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ক্যারিবীয়রা।

শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৩৬৯ রান এবং হাতে ছিল ৭৮ ওভার। তবে কঠিন এই রান তাড়ায় স্বাগতিকরা খুব একটা এগোতে পারেনি। অন্যদিকে বাংলাদেশকে অলআউট করার জন্য যথেষ্ট সময় পায়নি ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও। শেষ পর্যন্ত আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ ঘোষণা করায় ড্রয়েড়ায় ম্যাচটি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৫৯ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে।

ম্যাচের শেষ দিনজুড়েই আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের ঐতিহাসিক ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৮২ রান করেন তিনি। এই ইনিংসের সুবাদে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে এক টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটি করার অনন্য কীর্তি গড়েন তরুণ এই ব্যাটার। নিজের ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্টেই প্রথম ফিফটির দেখা পেলেন তিনি।

হৃদয়ের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ১২৩ বলে ৬ চারে ৪৯ রান করে তিনি ইনিংসের পথেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। তবে ফিফটি থেকে মাত্র এক রান দূরে থেকে শামার জোসেফের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।

ম্যাচের শেষ মুহূর্তে এসে বড় ভূমিকা রাখে আলোকস্বল্পতা। আম্পায়াররা একাধিকবার পরিস্থিতি খতিয়ে দেখলেও খেলা চালিয়ে যাওয়ার মতো উপযোগী পরিবেশ না পাওয়ায় ৫৯ ওভারেই বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘটে এবং ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।



শেয়ার করুন