<p><br></p>
১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২:১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে নারী কর্মীদের নিয়োগ গত ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, যাত্রীদের জায়গা হাটের দখলে দেখার কি কেউ নেই? সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও স্লোগানকে কেন্দ্র করে উত্তাপ: অধ্যক্ষকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখলো ছাত্রদল মাগুরায় বিএনপি কার্যালয়ের আদলে জুয়ার আসর: নগদ টাকাসহ আটক ৫ বগুড়াকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ উত্থাপন রাওয়ালপিন্ডিতে মর্মান্তিক হত্যাকাণ্ড: ঘরে গুলি করে সাংবাদিক স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার ইউরোপের অ্যাসিস্ট কিং বার্সেলোনার ইয়ামাল, টপকে গেলেন হ্যারি কেইনকে সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: আটক ২, মোটরসাইকেল জব্দ ঢাবির ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই: শর্ত শিথিল ও আবেদনের সময় নিয়ে বড় সিদ্ধান্ত


শাহজালাল বিমানবন্দরে ৩২ লাখ টাকার বিদেশি পণ্য জব্দ: সাথে ছিল নিষিদ্ধ ক্রিম ও ভেপ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৬
শাহজালাল বিমানবন্দরে ৩২ লাখ টাকার বিদেশি পণ্য জব্দ: সাথে ছিল নিষিদ্ধ ক্রিম ও ভেপ


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর প্রায় ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকার অবৈধ পণ্য জব্দ করেছে। গত ৬ ও ৭ নভেম্বর পরিচালিত এসব অভিযানে সিগারেট, নিষিদ্ধ ক্রিম, ই-সিগারেট এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

রোববার (৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


  • প্রথম অভিযান (৬ নভেম্বর): মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (ফ্লাইট বিজি-৩৮৭) ফ্লাইটে ঢাকায় আসেন সুলতানা রাজিয়া নামের এক যাত্রী। তার ব্যাগেজ তল্লাশি করে ৯০ পিস ই-সিগারেট (ভেপ), ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। কাস্টমস কর্মকর্তারা জানান, ব্যাগেজ নিয়ম অনুযায়ী চলতি বছরে এটি তাঁর দ্বিতীয়বার স্বর্ণালংকার আনার ঘটনা হওয়ায় তা জব্দ করা হয়েছে। এর আগে গত ১৩ আগস্টও তিনি স্বর্ণালংকার এনেছিলেন।

  • দ্বিতীয় অভিযান (৭ নভেম্বর): কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের (ফ্লাইট কিউআর-৬৪০) ব্যাগেজ বেল্ট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা।

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দেশীয় আইনে নিষিদ্ধ পণ্যের অবৈধ প্রবেশ রোধে বিমানবন্দর এলাকায় এ ধরনের কড়া নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।



শেয়ার করুন