<p><br></p>
১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২:২২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে নারী কর্মীদের নিয়োগ গত ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, যাত্রীদের জায়গা হাটের দখলে দেখার কি কেউ নেই? সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও স্লোগানকে কেন্দ্র করে উত্তাপ: অধ্যক্ষকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখলো ছাত্রদল মাগুরায় বিএনপি কার্যালয়ের আদলে জুয়ার আসর: নগদ টাকাসহ আটক ৫ বগুড়াকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ উত্থাপন রাওয়ালপিন্ডিতে মর্মান্তিক হত্যাকাণ্ড: ঘরে গুলি করে সাংবাদিক স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার ইউরোপের অ্যাসিস্ট কিং বার্সেলোনার ইয়ামাল, টপকে গেলেন হ্যারি কেইনকে সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: আটক ২, মোটরসাইকেল জব্দ ঢাবির ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই: শর্ত শিথিল ও আবেদনের সময় নিয়ে বড় সিদ্ধান্ত


৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির বিশাল সার্বভৌমত্ব র‍্যালি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির বিশাল সার্বভৌমত্ব র‍্যালি


যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে জেলা বিএনপি। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় একটি ‘সার্বভৌমত্ব’ র‌্যালি বের করা হয়।

জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এছাড়া কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এবং হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা ১৯৭৫ সালের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ৩ নভেম্বর সেনাসদরের অস্থিতিশীল পরিস্থিতিতে মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়েছিল। পরবর্তীতে ৭ নভেম্বর ভোরে সাধারণ সৈনিক ও আপামর জনতা রাজপথে নেমে তাঁকে মুক্ত করেন এবং দেশের সার্বিক দায়িত্ব গ্রহণের পথ সুগম করেন। বক্তারা আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।



শেয়ার করুন