<p><br></p>
১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২:১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে নারী কর্মীদের নিয়োগ গত ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, যাত্রীদের জায়গা হাটের দখলে দেখার কি কেউ নেই? সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও স্লোগানকে কেন্দ্র করে উত্তাপ: অধ্যক্ষকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখলো ছাত্রদল মাগুরায় বিএনপি কার্যালয়ের আদলে জুয়ার আসর: নগদ টাকাসহ আটক ৫ বগুড়াকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ উত্থাপন রাওয়ালপিন্ডিতে মর্মান্তিক হত্যাকাণ্ড: ঘরে গুলি করে সাংবাদিক স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার ইউরোপের অ্যাসিস্ট কিং বার্সেলোনার ইয়ামাল, টপকে গেলেন হ্যারি কেইনকে সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: আটক ২, মোটরসাইকেল জব্দ ঢাবির ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই: শর্ত শিথিল ও আবেদনের সময় নিয়ে বড় সিদ্ধান্ত


একদিনের সফরে মোংলা ও খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৬
একদিনের সফরে মোংলা ও খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমান


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় পৌঁছান।

এর আগে এদিন সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টায় সেখান থেকে হেলিকপ্টারযোগে মোংলার পথ ধরেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরের বিস্তারিত কর্মসূচি:

  • সকাল ১০:০০ টা: মোংলা বন্দরে পৌঁছানো এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যকার সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অংশগ্রহণ।

  • সকাল ১০:৩০ টা: মোংলা বন্দরে দুটি কনটেইনার জেটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।

  • বেলা ১১:১৫ মিনিট: সড়কপথে বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে যাত্রা।

  • বেলা ১২:৪৫ মিনিট: মাজার জিয়ারত।

  • বেলা ১:১৫ মিনিট: সড়কপথে খুলনার উদ্দেশে রওয়ানা।

  • দুপুর ২:১৫ মিনিট: খুলনা সার্কিট হাউসে যাত্রাবিরতি।

  • বিকাল ৩:০০ টা: খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগাদান।

  • বিকাল ৪:৩০ মিনিট: হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা।

  • সন্ধ্যা ৫:১৫ মিনিট: তেজগাঁও বিমানবন্দরে অবতরণ।

মোংলা ও খুলনার নির্ধারিত কর্মসূচি সফলভাবে শেষ করে বিকেলে হেলিকপ্টারযোগে তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।



শেয়ার করুন