গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় পৌঁছান।
এর আগে এদিন সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টায় সেখান থেকে হেলিকপ্টারযোগে মোংলার পথ ধরেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরের বিস্তারিত কর্মসূচি:
সকাল ১০:০০ টা: মোংলা বন্দরে পৌঁছানো এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যকার সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অংশগ্রহণ।
সকাল ১০:৩০ টা: মোংলা বন্দরে দুটি কনটেইনার জেটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।
বেলা ১১:১৫ মিনিট: সড়কপথে বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে যাত্রা।
বেলা ১২:৪৫ মিনিট: মাজার জিয়ারত।
বেলা ১:১৫ মিনিট: সড়কপথে খুলনার উদ্দেশে রওয়ানা।
দুপুর ২:১৫ মিনিট: খুলনা সার্কিট হাউসে যাত্রাবিরতি।
বিকাল ৩:০০ টা: খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগাদান।
বিকাল ৪:৩০ মিনিট: হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা।
সন্ধ্যা ৫:১৫ মিনিট: তেজগাঁও বিমানবন্দরে অবতরণ।
মোংলা ও খুলনার নির্ধারিত কর্মসূচি সফলভাবে শেষ করে বিকেলে হেলিকপ্টারযোগে তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।