<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০৯:৪৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


২০২৬ বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী নেইমার
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২৪
২০২৬ বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী নেইমার


২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী নেইমার। টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল তারকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে আয়োজিত আসরটিতে খেলার সম্ভাবনার বিষয়ে জানান। যদিও এর আগে কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপই শেষ হিসেবে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।Description: Unibots.com

নেইমার কোনো রাখঢাক না রেখে বলেছেন, ‘২০২৬ বিশ্বকাপে খেলতে চাই।‘ কিন্তু চোট প্রবণ নেইমার সেলেকাওদের হয়ে সর্বশেষ ১৪ ম্যাচে খেলতে পারেননি।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের সাংবাদিক মারিওন বার্তোল্লি ও বেনোইত বোউত্রনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন নেইমার। যেখানে বোউত্রন ৩২ বছর বয়সী আল হিলাল ফরোয়ার্ডের কাছে জানতে চেয়েছেন, ২০২৬ বিশ্বকাপ জয় তার ক্যারিয়ারের শেষ লক্ষ্য কি না।

নেইমার জবাবে বলেন, ‘সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই। মারাত্নক এক চোট থেকে কেবল ফিরেছি। নিজের পর্যায়ে ফিরতে ও কেন এখানে আছি, তা বোঝাতে এখনো হাতে সময় আছে। আমার অগ্রাধিকার হলো—ভালোভাবে সেরে ওঠা। শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করা। আল হিলালের হয়ে আমি ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলতে চাই। কারণ, ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ।’

এরপর নেইমার ২০২৬ বিশ্বকাপ নিয়ে বলেছেন, ‘অবশ্যই বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপে খেলেছি। অবশ্যই চতুর্থটিতেও খেলতে চাই। এটায় মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।’

হলুদ জার্সিতে নেইমারই এখন সর্বোচ্চ গোলদাতা। গত বছরে সেপ্টেম্বরে কিংবদন্তি পেলেকে (৯২ ম্যাচে ৭৭ গোল) পেছনে ফেলেন নেইমার (১২৮ ম্যাচে ৭৯)। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, শৈশবে সেই ছোট্ট নেইমারটি এমন স্বপ্ন দেখেছিল কি না।

নেইমারের উত্তর, ‘শৈশবে যত স্বপ্ন দেখেছি, সব ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছি। ছোটবেলায় সান্তোস ও ব্রাজিলের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে আরও বেশি দিয়েছেন। ক্যারিয়ার নিয়ে আমি খুশি, অনেক বড় বড় ক্লাবে খেলেছি। আর এখন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। এই অর্জনে আমি খুব খুশি।’ নেইমার এরপর বলেছেন, ‘আমার সন্তানেরা জানবে, আমার দেশের ইতিহাসে আমি গুরুত্বপূর্ণ ছিলাম।’



শেয়ার করুন