<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ০১:৩৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সুষ্ঠু ভোট আয়োজনই ইসির একমাত্র লক্ষ্য: সিইসি মোহাম্মদপুরে ছিনতাইকারীদের কবলে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী, চাপাতির আঘাতে আহত গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারতে পালানো যুবক সাতক্ষীরা সীমান্তে আটক নিয়োগের যোগ্যতা নিয়ে প্রশ্ন, তবুও বহাল তবিয়তে বারির প্রকৌশলী মেহেদী হাসান ওয়াসার প্রকল্প পরিচালক ওয়াজউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শতকোটি টাকার সম্পদ ও অনিয়মের অভিযোগেও বহাল তবিয়তে পাসপোর্টের এডি রুস্তম আলী হাজী চৌধুরী আহমেদ উল্লাহর মৃত্যুতে লায়ন এম এ আউয়ালের গভীর শোক কুইবেকে সরকারি চাকরিতে হিজাব-পাগড়ি নিষেধাজ্ঞা বহাল নাশকতাকারীরা সবাই ভারতে পালাতে পারবে না: রাশেদ খাঁন সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, অপরিবর্তিত খোলা পাম তেল


গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারতে পালানো যুবক সাতক্ষীরা সীমান্তে আটক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২৬
গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারতে পালানো যুবক সাতক্ষীরা সীমান্তে আটক


সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় প্রান্ত তালুকদার (২০) নামে গোপালগঞ্জের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার হিজলদী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করার পর রাতে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।

আটক প্রান্ত তালুকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত স্বীকার করেছেন যে তিনি গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের সরকারবিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে গত ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের হাকিমপুর এলাকার একটি গ্রামে আশ্রয় নেন। সেখান থেকে শনিবার বাংলাদেশে ফেরার পথে বিজিবির টহল দলের হাতে ধরা পড়েন তিনি।

বিজ্ঞপ্তিতে তার রাজনৈতিক পরিচয়ের বিষয়ে উল্লেখ করা হয়, প্রান্ত ২০২৫ সালে গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বিজিবি আরও জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও বিতর্কিত ব্যক্তিদের যাতায়াত রোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।



শেয়ার করুন