<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০৬:৪৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


নওগাঁয় মাদক সেবনকালে ০৩ জন গ্রেফতার
মোঃ সোহাগ খন্দকার রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৬
নওগাঁয় মাদক সেবনকালে ০৩ জন গ্রেফতার


নওগাঁয় মাদক সেবনের সময় হাতেনাতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম থানাধীন কেডি উচ্চ বিদ্যালয়ের মাঠের পশ্চিম-দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত ভবনের সিঁড়ির নিচে অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ৩ জন মাদকসেবীকে গ্রেফতার করেন।


গ্রেফতারকৃতরা হলেন নওগাঁ সদর থানার ইকরতারা গ্রামের মোঃ আঃ হামিদের ছেলে মোঃ আল-আমিন (২৬), চকদেব পশ্চিমপাড়া গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে মোঃ মেজবাহ হোসেন মুরাদ (২৪) এবং চকএনায়েত মাষ্টারপাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ ইউসুফ আলী (২৪)।


গ্রেফতারের সময় উপস্থিত সাক্ষীদের সহায়তায় জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ট্যাবলেট সেবনের কথা স্বীকার করে। পরবর্তীতে হাসপাতালে করা পরীক্ষায়ও তাদের ইয়াবা সেবনের বিষয়টি প্রমাণিত হয়।


নওগাঁ সদর মডেল থানার বর্তমান অফিসার ইনচার্জ  মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



শেয়ার করুন