<p><br></p>
০৯ নভেম্বর ২০২৬, সোমবার, ১১:১৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে নারী কর্মীদের নিয়োগ গত ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, যাত্রীদের জায়গা হাটের দখলে দেখার কি কেউ নেই? সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও স্লোগানকে কেন্দ্র করে উত্তাপ: অধ্যক্ষকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখলো ছাত্রদল মাগুরায় বিএনপি কার্যালয়ের আদলে জুয়ার আসর: নগদ টাকাসহ আটক ৫ বগুড়াকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ উত্থাপন রাওয়ালপিন্ডিতে মর্মান্তিক হত্যাকাণ্ড: ঘরে গুলি করে সাংবাদিক স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার ইউরোপের অ্যাসিস্ট কিং বার্সেলোনার ইয়ামাল, টপকে গেলেন হ্যারি কেইনকে সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: আটক ২, মোটরসাইকেল জব্দ ঢাবির ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই: শর্ত শিথিল ও আবেদনের সময় নিয়ে বড় সিদ্ধান্ত


গণতান্ত্রিক অর্থনীতি ছাড়া রাজনীতির গণতন্ত্র অচল: অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৬
গণতান্ত্রিক অর্থনীতি ছাড়া রাজনীতির গণতন্ত্র অচল: অর্থমন্ত্রী


রাজনীতিতে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সবার আগে অর্থনীতিকে গণতান্ত্রিক করার ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন, অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনৈতিক গণতন্ত্র কখনো সফল হতে পারে না এবং এর ফলে দেশের সার্বিক উন্নয়নও ব্যাহত হয়।

রবিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উদযাপিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


  • স্বচ্ছতা ও পরিসংখ্যানের স্বাধীনতা: অর্থমন্ত্রী মন্তব্য করেন যে, সঠিক তথ্য উপাত্ত ছাড়া কোনোভাবেই স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়। তথ্যে স্বচ্ছতা আনতে সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দিয়েছে বলে তিনি জানান।

  • তথ্য নিয়ে প্রতারণা নয়: তাঁর মতে, দেশের সঠিক তথ্য লুকিয়ে বা তথ্য নিয়ে কোনো ধরনের প্রতারণা করা মানে সরকারের নিজের সঙ্গেই প্রতারণা করার শামিল।

  • বিগত সরকারের আলোচনা অর্থহীন: অতীতের সরকারগুলোর কর্মকাণ্ড নিয়ে সময় নষ্ট করতে নারাজ অর্থমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, বিগত দিনের আলোচনা নিয়ে পড়ে থাকা মানে সম্পূর্ণ সময় অপচয় করা।



শেয়ার করুন