<p><br></p>
০৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১০:৪২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াহ ওকাফরের জাদুকরী গোল: টটেনহামের জয়রথ থামাল লিডস আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন: অবশেষে আঙুলের ছাপে ধরা পড়লেন তুর্কি পলাতক আসামি ৭ নভেম্বর দেশের স্বাধীনতা রক্ষার দিন: রুহুল কবির রিজভী "সামাজিক মাধ্যমে হুংকার নয়, দেশে ফিরে কাঠগড়ায় দাঁড়ান: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী" ষড়যন্ত্রকারীরা এক হয়ে দেশের বিরুদ্ধে পাঁয়তারা করছে: শামা ওবায়েদ গাজীপুরে উদ্‌যাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জেলা প্রশাসনের নানা আয়োজন আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রথম শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গাজা: তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী সাভারে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক আটক, মামলা দায়ের


‘জামায়াত এনসিপিকে ব্যবহার করেছে’: পদত্যাগ করে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ার ঘোষণা সামান্তা শারমিনের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
‘জামায়াত এনসিপিকে ব্যবহার করেছে’: পদত্যাগ করে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ার ঘোষণা সামান্তা শারমিনের


জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষা ও আদর্শিক ভিত্তি হারিয়ে ফেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়েছেন দলটির অন্যতম শীর্ষ নেত্রী ও যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দীর্ঘ চিন্তাভাবনার পর দল থেকে সরে আসার ঘোষণা দিয়ে তিনি জানান, যে উদ্দেশ্যে তরুণরা ঐক্যবদ্ধ হয়েছিল, বর্তমান এনসিপির কর্মকাণ্ড তার সঙ্গে সাংঘর্ষিক।

জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট গঠনকে আত্মঘাতী উল্লেখ করে সামান্তা বলেন, এই ঐক্যের কারণে দলটি আজ জামায়াতের ছায়াতলে হারিয়ে যাচ্ছে। দলটির নীতিনির্ধারকদের দিকে আঙুল তুলে তিনি আরও বলেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের কোণঠাসা করে রাখা এবং চরম বৈষম্যমূলক আচরণ করা হয়েছিল।

তবে থেমে না থেকে প্রগতিশীল ও মুক্তিকামী তরুণদের সঙ্গে নিয়ে পুরোনো রাজনৈতিক সংস্কৃতির দেয়াল ভেঙে একটি নতুন এবং শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন এই সাবেক এনসিপি নেত্রী। ইতিবাচক এই উদ্যোগে ইতিপূর্বে দল ছেড়ে যাওয়া অন্যান্য শীর্ষ নেতাদেরও পূর্ণ সমর্থন ও শুভেচ্ছা পাচ্ছেন বলে তিনি জানান।



শেয়ার করুন