<p><br></p>
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ঘটনার সময় চালকের সহকারী (হেলপার) বাসের ভেতরেই ঘুমাচ্ছিলেন। ভোর ৪টার কিছু আগে হঠাৎ বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
এদিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানিয়েছেন, এটি দুর্বৃত্তদের একটি নাশকতা। ঘটনার সময় হেলপার বাসের ভেতরে থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেলেও বাসের ক্ষতি হয়েছে। বর্তমানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।