<p><br></p>
০৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১০:৪২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াহ ওকাফরের জাদুকরী গোল: টটেনহামের জয়রথ থামাল লিডস আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন: অবশেষে আঙুলের ছাপে ধরা পড়লেন তুর্কি পলাতক আসামি ৭ নভেম্বর দেশের স্বাধীনতা রক্ষার দিন: রুহুল কবির রিজভী "সামাজিক মাধ্যমে হুংকার নয়, দেশে ফিরে কাঠগড়ায় দাঁড়ান: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী" ষড়যন্ত্রকারীরা এক হয়ে দেশের বিরুদ্ধে পাঁয়তারা করছে: শামা ওবায়েদ গাজীপুরে উদ্‌যাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জেলা প্রশাসনের নানা আয়োজন আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রথম শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গাজা: তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী সাভারে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক আটক, মামলা দায়ের


ইংল্যান্ড দলে নতুন চমক: একসঙ্গে ডাক পেলেন বেলিংহাম ভাইয়েরা, বাদ পড়লেন কোল পালমার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
ইংল্যান্ড দলে নতুন চমক: একসঙ্গে ডাক পেলেন বেলিংহাম ভাইয়েরা, বাদ পড়লেন কোল পালমার


ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে নতুন যুগের সূচনা করতে যাচ্ছেন টমাস টুখেল। ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে আসন্ন নেশনস লিগের দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের ২১ বছর বয়সী মিডফিল্ডার জুব বেলিংহাম। এর মাধ্যমেই রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহামের সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে একসঙ্গে দেখা যাবে দুই ভাইকে।

গ্যারি ও ফিল নেভিল ভাইদের পর ইংল্যান্ডের ফুটবলে বেলিংহাম ব্রাদার্সরাও একইভাবে আলো ছড়াবেন বলে জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছেন ইংলিশ কোচ টুখেল।

এদিকে দলে তরুণদের প্রাধান্য দেওয়ায় কোচের এই স্কোয়াডে জায়গা হয়নি চেলসি তারকা কোল পালমারের। গত বিশ্বকাপে সুযোগ না পাওয়ার পর থেকেই আন্তর্জাতিক ক্যারিয়ারে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া পালমারকে নিয়ে টুখেলের স্পষ্ট বার্তা—জাতীয় দলে নিজের জায়গা পোক্ত করার পর্যাপ্ত সুযোগ হাতছাড়া করেছেন তিনি। পালমারের পজিশনেই নতুন বিকল্প হিসেবে কোচ বেছে নিয়েছেন ১৯ বছর বয়সী ফুলহাম তারকা জশ কিংকে, যিনি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন। এ ছাড়া চোটের কারণে আর্সেনাল ফরোয়ার্ড বুকায়ো সাকাকেও এই স্কোয়াডে রাখা হয়নি।

ডর্টমুন্ডে দুর্দান্ত ফর্মের পুরস্কারস্বরূপ জুব বেলিংহামকে নিয়ে বেশ আশাবাদী কোচ টুখেল। খুব দ্রুতই তিনি বড় ভাইয়ের সঙ্গে জাতীয় দলের আক্রমণভাগে স্থায়ী আসন করে নেবেন বলেই বিশ্বাস ইংলিশ শিবিরের।



শেয়ার করুন