<p><br></p>
০৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিকদের দাবির আড়ালে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ট্রাভেল পাস নয়, বন্দি প্রত্যর্পণ চুক্তির পথেই হাঁটবে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান: গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি নারায়ণগঞ্জের শ্রমিক অসন্তোষ: গার্মেন্টস শিল্পকে ধ্বংসের গভীর ষড়যন্ত্র দেখছেন ব্যবসায়ীরা মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় বিপর্যয়: ডেমোক্র্যাটদের অভিশংসন হুঁশিয়ারি ও প্রশাসনের ভেতরে কোন্দল ষড়যন্ত্রকারীরা পার পাবে না, ২০২৪ সালের মতোই জনগণ তাদের জবাব দেবে: প্রধানমন্ত্রী সমস্যার স্থায়ী সমাধানে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের ত্রিমুখী সমন্বয়ের তাগিদ মাহদী আমিনের জাতীয় দলের অধ্যায় চুকিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো পানছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু


রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু
মোঃ সোহাগ খন্দকার রাণীনগর (নওগাঁ)প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৬
রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু


নওগাঁর রাণীনগর উপজেলার ৮ টি ইউনিয়নের দিগন্তজোড়া ফসলের মাঠে এখন আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। যতদূর চোখ যায়, সোনালী ধানের শীষে রঙিন হয়ে উঠেছে গ্রামীণ জনপদ। কৃষকের নিরলস পরিশ্রমে চলতি মৌসুমে রোপা-আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। শেষ মুহূর্তে ফসলে বড় ধরনের কোনো রোগবালাই না থাকায় কৃষকদের মুখে ফুটেছে আনন্দের হাসি মাঠজুড়ে শুরু হয়েছে আগাম জাতের পাকা ধান কাটা ও মাড়াইয়ের উৎসব। পুরো দমে ধান কাটতে দেরি করতে হবে কমপক্ষে ২ সপ্তাহ। চলতি মৌসুমে এই উপজেলায় প্রায় ১৮ হাজার ৭শ৫০ হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষ হয়েছে। 


উপজেলার একডালা ইউনিয়নের ঘোলাপুকুর গ্রামের কৃষক মো. আনিছার রহমান প্রামাণিক জানান,তিনি এবার ১৯ বিঘা জমিতে আগাম জাতের ধানের মধ্যে ব্রি ধান-৯০ চাষ করেছেন। ধান পেকে যাওয়ায় ইতোমধ্যে কাটার কাজ শুরু করেছেন। আবহাওয়া ভালো থাকায় মাঠেই ধান ও খড় শুকিয়ে নেওয়া হচ্ছে। ভালো ফলন পেয়ে এবার লাভের আশা করছেন তিনি।


উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার জাহিদুল রহমান জানান, রোপা আমন মৌসুমে প্রধান আগাম জাতের ধান বিনা-৭, বিনা-১৭, ব্রি ধান-৭৫, এবং ব্রি ধান-৯০ ইতিমধ্যে কাটা শুরু হয়েছে। প্রতি হেক্টরে ফলন হচ্ছে প্রায় সাড়ে ৩ মেঃ টন। বন্যার কারণে সামান্য কিছু জমিতে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও সার্বিক ফলন ভালো। কৃষি বিভাগ থেকে কৃষকদের সুষম সার ব্যবহার, সঠিক সময়ে চারা রোপণ এবং আগাম জাতের ধান চাষে উদ্বুদ্ধ করতে নিয়মিত উঠান বৈঠক ও মাঠ পরিদর্শন করা হয়েছে। আগাম জাতের ধান কাটার পরপরই যেন কৃষকরা জমিতে সরিষা ও আলু আবাদ করতে পারেন, সেই পরিকল্পনায় এ উদ্যোগ নেওয়া হয়। অনুকূল আবহাওয়ায় এবার রাণীনগরে রোপা-আমনের প্রত্যাশিত বাম্পার ফলন অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।



শেয়ার করুন