<p><br></p>
০৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:১৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিকদের দাবির আড়ালে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ট্রাভেল পাস নয়, বন্দি প্রত্যর্পণ চুক্তির পথেই হাঁটবে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান: গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি নারায়ণগঞ্জের শ্রমিক অসন্তোষ: গার্মেন্টস শিল্পকে ধ্বংসের গভীর ষড়যন্ত্র দেখছেন ব্যবসায়ীরা মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় বিপর্যয়: ডেমোক্র্যাটদের অভিশংসন হুঁশিয়ারি ও প্রশাসনের ভেতরে কোন্দল ষড়যন্ত্রকারীরা পার পাবে না, ২০২৪ সালের মতোই জনগণ তাদের জবাব দেবে: প্রধানমন্ত্রী সমস্যার স্থায়ী সমাধানে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের ত্রিমুখী সমন্বয়ের তাগিদ মাহদী আমিনের জাতীয় দলের অধ্যায় চুকিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো পানছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু


ফেসবুকে স্ত্রীর ছবি পোস্টের জেরে কুয়েতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৬
ফেসবুকে স্ত্রীর ছবি পোস্টের জেরে কুয়েতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড


সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর ছবি প্রকাশ এবং তা মুছে ফেলতে অস্বীকৃতি জানানোর বিরোধের জেরে বন্ধুকে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের ফৌজদারি আদালত।


কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বরাতে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়। পূর্বপরিকল্পিত এই হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে আদালত জানান, অভিযুক্তের বাসায় বেড়াতে গিয়ে তার অনুমতি ছাড়াই স্ত্রীর ছবি তোলেন ওই বন্ধু এবং পরে তা ফেসবুকে আপলোড করেন। ছবিগুলো প্রকাশের পর অভিযুক্তের স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য শুরু হয়।


অভিযুক্ত ব্যক্তি বন্ধুকে একাধিকবার ছবিগুলো মুছে ফেলার অনুরোধ জানালেও তিনি তা বারবার উপেক্ষা করেন। উল্টো পরবর্তীতে আরও ছবি ফেসবুকে প্রকাশ করায় অভিযুক্তের পরিবারে তীব্র অশান্তি ও উত্তেজনা তৈরি হয়। এর জেরে সৃষ্ট ক্ষোভ ও প্রতিশোধপরায়ণ হয়ে অভিযুক্ত একটি ছুরি সংগ্রহ করেন এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী কর্মস্থলের বাইরে বন্ধুর ওপর অতর্কিত হামলা চালান। উপর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ওই প্রবাসীর মৃত্যু হয়।


আদালতের শুনানিতে অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেন। সব তথ্য-প্রমাণ ও জবানবন্দি পর্যালোচনা করে আদালত তাকে পূর্বপরিকল্পিত ও ইচ্ছাকৃত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে এই মৃত্যুদণ্ডের আদেশ দেন।



শেয়ার করুন