<p><br></p>
১৮ নভেম্বর ২০২৬, বুধবার, ০২:২৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ বিকল, ৭১ পর্যটক উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৪
সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ বিকল, ৭১ পর্যটক উদ্ধার


সেন্টমার্টিন থেকে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ যান্ত্রিক সমস্যার কারণে সাগরে বিকল হয়ে পড়েছে। পরে যাত্রীসহ কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতের বড় ডেইল এলাকায় ভিড়তে সক্ষম হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের ম্যানেজার সুলতান আহমদ।

খবর পেয়ে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশের টিম ও টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জাহাজের কতৃর্পক্ষ ঘটনাস্থলে পৌঁছান। সেখানে যেসব পর্যটক রয়েছেন তাদের নিদিষ্ট গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সুলতান আহমদ জানান, বিকেল ৪টার দিকে সেন্টমার্টিন থেকে ৭১ জন পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করে গ্রীন লাইন জাহাজ। প্রায় আড়াই ঘণ্টা জাহাজ চালানোর পরে সাগরের ঢেউয়ের পানি পড়ে জাহাজে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পরে জাহাজটি কক্সবাজার উদ্দেশ্যে রওয়ানা না করে কোনোরকম মেরিন ড্রাইভের বড় ডেইলের সৈকতে ভিড়তে সক্ষম হয়।



শেয়ার করুন