<p><br></p>
১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:২৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ :
সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৬
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ :


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।


এছাড়াও দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নাবিল হাসান(২০)নামে এক যুবককে পুলিশ আটক করেছে। 


সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে। 


জানাগেছে,সোমবার দিবাগত রাতে কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ ও ভাঙারহাট টিটি উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 


এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ও টুপুরিয়া বাসস্ট্যান্ডে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 


এসব ঘটনায় নাবিল হাসান নামে এক যুবককে পুলিশ আটক করেছে। নাবিল হাসান কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জুটিয়ার বাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে। 


এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা আজকের হরতালের তেমন কোন প্রভাব লক্ষ্য করা যায়নি। সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের  গাড়িগুলো ছেড়ে গেছে।ব্যাংক, বীমা, স্কুল, কলেজ, সরকারি বিভিন্ন দপ্তর খোলা রয়েছে। 

কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসার সুপার বাকের হোসেন বলেন,রাতে কে বা কাহারা আমাদের মাদ্রাসার গেটে তালা লাগিয়ে দিয়েছিল। আমরা সকালে মাদ্রাসায় এসে তালা দেখতে পেয়ে তালা ভেঙে মাদ্রাসার ভিতরে প্রবেশ করেছি। অন্যান্য দিনের মতো আজকেও আমাদের এখানে ছাত্র-ছাত্রীদের উপস্থিত স্বাভাবিক রয়েছে। 


কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা নাবিল হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা আজকের হরতালের তেমন কোন প্রভাব এ উপজেলায় পড়েনি। অন্যান্য দিনের মতো আজকেও জনজীবন স্বাভাবিক রয়েছে।



শেয়ার করুন