<p><br></p>
১১ নভেম্বর ২০২৬, বুধবার, ১২:১৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


রানীনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের ট্যাব চুরি
মোঃ সোহাগ খন্দকার রাণীনগর নওগাঁ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২৬
রানীনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের ট্যাব চুরি


নওগাঁর রানীনগর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত একটি ট্যাব চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রানীনগর থানায় সাধারণ ডায়েরি  করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে ট্যাবটি চুরি হয়ে যায়।


বড়গাছা ইউনিয়নের কচুয়া গ্রামের সরদারপাড়ার বাসিন্দা মোছাঃ কাকলি আকতার (২৫) রানীনগর সদর ইউনিয়নের পশ্চিম বালুভরা (৩ নং ওয়ার্ডে) ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন। তাঁর ব্যবহৃত ট্যাবটি রানীনগর উপজেলা হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে গেলে  অসতর্ক মুহূর্তে চুরি হয়ে যায় বলে তিনি দাবি করেছেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এর সন্ধান পাওয়া যায়নি।

জিডি তে উল্লেখ করা হয়েছে চুরি যাওয়া ডিভাইসটির মডেল XTRA XT1, র‍্যাম ৮ জিবি, রম ১২৮ জিবি এবং অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, আইএমইআই নম্বর (৩৫৯০৫৪৬৪০৫৩৭৬২১ ও ৩৫৯০৫৪৬৪০৫৩৭৬৩৯) ও ক্রমিক নম্বর (XT12026200909869)। 


রাণীনগর থানার অফিসার ইনচার্জ  জাকারিয়া মন্ডল জানান,  এই ঘটনায় কাকলি আকতার রানীনগর থানায় লিখিত জিডি ডায়ার করেছেন । তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।



শেয়ার করুন