<p><br></p>
১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২:১৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে নারী কর্মীদের নিয়োগ গত ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, যাত্রীদের জায়গা হাটের দখলে দেখার কি কেউ নেই? সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও স্লোগানকে কেন্দ্র করে উত্তাপ: অধ্যক্ষকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখলো ছাত্রদল মাগুরায় বিএনপি কার্যালয়ের আদলে জুয়ার আসর: নগদ টাকাসহ আটক ৫ বগুড়াকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ উত্থাপন রাওয়ালপিন্ডিতে মর্মান্তিক হত্যাকাণ্ড: ঘরে গুলি করে সাংবাদিক স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার ইউরোপের অ্যাসিস্ট কিং বার্সেলোনার ইয়ামাল, টপকে গেলেন হ্যারি কেইনকে সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: আটক ২, মোটরসাইকেল জব্দ ঢাবির ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই: শর্ত শিথিল ও আবেদনের সময় নিয়ে বড় সিদ্ধান্ত


১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৬
১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির


বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারি নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জোর সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।


রোববার (৮ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক রাশেদ মিজানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।


প্রশাসনিক পদে নিয়োগ: বৈঠকে এনটিআরসিএ কর্তৃপক্ষ প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সুপারসহ বিভিন্ন প্রশাসনিক পদে চলমান নিয়োগ প্রক্রিয়ার হালনাগাদ তথ্য তুলে ধরে। সংস্থাটি জানিয়েছে, এসব পদের চলমান নিয়োগের মৌখিক পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করা হবে।


শিক্ষা বোর্ডের কার্যক্রম: বৈঠকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সার্বিক কার্যক্রমের পাশাপাশি কারিগরি শিক্ষার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশও করা হয়েছে।



কমিটির সভাপতি সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং কমিটির অন্যান্য সদস্য—তাহসিনা রুশদীর, সেলিমুজ্জামান মোল্যা, জাহান্দার আলী মিঞা, বীথিকা বিনতে হোসাইন, মুজিবুর রহমান ও আতিকুর রহমান মোজাহিদ। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ইউজিসির প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা বোর্ড ও অধিদফতরের প্রধানসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।



শেয়ার করুন