<p><br></p>
০৯ নভেম্বর ২০২৬, সোমবার, ১১:৩৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে নারী কর্মীদের নিয়োগ গত ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, যাত্রীদের জায়গা হাটের দখলে দেখার কি কেউ নেই? সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও স্লোগানকে কেন্দ্র করে উত্তাপ: অধ্যক্ষকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখলো ছাত্রদল মাগুরায় বিএনপি কার্যালয়ের আদলে জুয়ার আসর: নগদ টাকাসহ আটক ৫ বগুড়াকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ উত্থাপন রাওয়ালপিন্ডিতে মর্মান্তিক হত্যাকাণ্ড: ঘরে গুলি করে সাংবাদিক স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার ইউরোপের অ্যাসিস্ট কিং বার্সেলোনার ইয়ামাল, টপকে গেলেন হ্যারি কেইনকে সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: আটক ২, মোটরসাইকেল জব্দ ঢাবির ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই: শর্ত শিথিল ও আবেদনের সময় নিয়ে বড় সিদ্ধান্ত


পীরগঞ্জে ৯২ পিস ইয়াবাসহ যুবদল নেতা ও তার সহযোগী আটক, দল থেকে অব্যাহতি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৬
পীরগঞ্জে ৯২ পিস ইয়াবাসহ যুবদল নেতা ও তার সহযোগী আটক, দল থেকে অব্যাহতি


রংপুরের পীরগঞ্জে ৯২ পিস ইয়াবাসহ স্থানীয় জনতা রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান (৩৫) এবং তার সহযোগী মশিউর রহমানকে (২৩) হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল থেকে মিজানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। আটক মিজানুর রহমান মাদারহাট জুম্মাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে এবং মশিউর রহমান একই গ্রামের মধ্যপাড়ার রফিকুল ইসলামের ছেলে।

যেভাবে আটক করা হয়: স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাদারহাট এলাকায় ইয়াবা বিক্রির সময় প্রথমে মশিউরকে আটক করে এলাকাবাসী। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে যুবদল নেতা মিজানকেও আটক করা হয়। জনতা তাদের কাছে থাকা ৯২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ১৬ জন খুচরা ক্রেতার নামের একটি তালিকা উদ্ধার করে। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, আটকরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

দলীয় সিদ্ধান্ত: এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ জানান, অপরাধ বা মাদকের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির দায়িত্ব যুবদল নেবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মিজানকে ইতোমধ্যে পদ থেকে অব্যাহতি দিয়ে প্রেস রিলিজ জারি করা হয়েছে।

আইনি ব্যবস্থা: পীরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ৯২ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে



শেয়ার করুন