<p><br></p>
১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১২:২৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে নারী কর্মীদের নিয়োগ গত ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, যাত্রীদের জায়গা হাটের দখলে দেখার কি কেউ নেই? সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও স্লোগানকে কেন্দ্র করে উত্তাপ: অধ্যক্ষকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখলো ছাত্রদল মাগুরায় বিএনপি কার্যালয়ের আদলে জুয়ার আসর: নগদ টাকাসহ আটক ৫ বগুড়াকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ উত্থাপন রাওয়ালপিন্ডিতে মর্মান্তিক হত্যাকাণ্ড: ঘরে গুলি করে সাংবাদিক স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার ইউরোপের অ্যাসিস্ট কিং বার্সেলোনার ইয়ামাল, টপকে গেলেন হ্যারি কেইনকে সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: আটক ২, মোটরসাইকেল জব্দ ঢাবির ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই: শর্ত শিথিল ও আবেদনের সময় নিয়ে বড় সিদ্ধান্ত


হরমুজে ছাড়ের রাজনীতি: চার দেশের জন্য দুয়ার খুলল ইরান, বিনিময়ে যা পাচ্ছে তেহরান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
হরমুজে ছাড়ের রাজনীতি: চার দেশের জন্য দুয়ার খুলল ইরান, বিনিময়ে যা পাচ্ছে তেহরান


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে কৌশলগত পরিবর্তন এনেছে ইরান। কঠোর বিধিনিষেধের বেড়াজাল শিথিল করে ভারত, চীন, কাতার ও ইরাকের বাণিজ্যিক জাহাজের জন্য এই গুরুত্বপূর্ণ নৌপথ উন্মুক্ত করে দিয়েছে তেহরান। এর বিনিময়ে কৌশলগত ও অর্থনৈতিকভাবে বড় সুবিধা পাওয়ার আশা করছে দেশটি।

ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোঘাদ্দাম জানান, এই চার দেশের জাহাজ বর্তমানে কোনো বাধা ছাড়াই চলাচল করছে এবং মার্কিন বাহিনীও সেগুলোতে বাধা দিচ্ছে না।

বিনিময়ে কী পাচ্ছে ইরান?

  • ভারত: হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দেওয়ার বিনিময়ে ভারত থেকে জীবন রক্ষাকারী ওষুধ আমদানির পরিকল্পনা রয়েছে ইরানের। এছাড়া ট্রানজিট ফি বাবদও আয় হবে।

  • চীন: বেইজিংয়ের কাছ থেকে কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থনের পাশাপাশি ট্রানজিট ফি পাওয়ার আশা করছে তেহরান। উল্লেখ্য, ইরানের মোট তেল রফতানির প্রায় ৯০ শতাংশই কিনে থাকে চীন।

  • কাতার: কাতারের এলএনজিবাহী জাহাজগুলোর জন্য কোনো শুল্ক ছাড়াই এই পথ ব্যবহারের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক রাজনীতি ও মার্কিন অবস্থান বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের নিষেধাজ্ঞার চাপ কাটাতে এবং ওয়াশিংটনের অবরোধ কৌশলের আন্তর্জাতিক ভিত্তি দুর্বল করতেই এই পদক্ষেপ নিয়েছে ইরান। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের বন্দর থেকে আসা বা সেখানে যাওয়া যেকোনো দেশের জাহাজই তাদের অবরোধের আওতায় থাকবে।

অন্যদিকে, চলমান এই উত্তেজনার মধ্যেও হরমুজে চলাচল এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। গত ৩০ অক্টোবর উপসাগরে কাতারের ‘আল মায়েদা’ নামের একটি এলএনজি বাহী জাহাজে অজ্ঞাত বস্তু থেকে হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত এই অঞ্চলে ১২০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে।

তৈলের বাজারে এর বড় প্রভাব না পড়লেও, এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কতটা কার্যকর থাকবে—তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।



শেয়ার করুন