<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০৯:৪৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


বাইসাইকেল কিকে রোনালদোর অবিশ্বাস্য গোল
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২৫
বাইসাইকেল কিকে রোনালদোর অবিশ্বাস্য গোল


ফুটবলে বাইসাইকেল কিকে গোল করা নৈমিত্তিক কোনো ঘটনা নয়। এই দৃশ্য তাই নিয়মিত দেখাও যায় না। কিছু দিন বিরতি দিয়েই এই গোল করে কেউ কেউ আলোচনায় আসেন। কদিন আগে যেমন নেপালের বিপক্ষে বাইসাইকেল কিকে গোল করে আলোচনায় এসেছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী।

কিন্তু অন্যদের জন্য বাইসাইকেল গোল বিরল হলেও ৪০ পেরোনো এক ফুটবলারের জন্য এটি মোটেও কঠিন কিছু নয়। সেই ফুটবলারের নাম যে ক্রিস্টিয়ানো রোনালদো সেটি বোধহয় আলাদা করে বললেও হয়।

গতকাল রাতে আরও একবার সবাইকে বিস্মিত করে বাইসাইকেল কিকে গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। যে বয়সে ফুটবল ছেড়ে বেশির ভাগ খেলোয়াড় অবসর–যাপন করেন, রোনালদো সেই বয়সে শরীরকে শূন্যে তুলে পিঠ মাটির দিকে রেখে আকস্মিক লাফিয়ে কাচির ফলার মতো পা বাড়িয়ে শট নিয়ে গোল করছেন। অবিশ্বাস্যই বটে!

সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে ম্যাচে দেখা গেছে রোনালদোর বাইসাইকেল কিকে গোল করার এই দৃশ্য। ম্যাচের যোগ করা সময়ের খেলা চলছিল তখন। ৩–১ গোলে এগিয়ে থাকা আল নাসরের জয় কেবলই সময়ের ব্যাপার। এমন সময় ম্যাচের ৯৬ মিনিটে আক্রমণে ওঠে আল নাসর। দলীয় আক্রমণে ডান প্রান্তে বক্সের বাইরে বল পান বদলিতে নামা নাওয়াফ বাওশাল।

ক্সে থাকা রোনালদোকে উদ্দেশ করে বল বাড়ান তিনি। উল্টো দিকে ফিরে রোনালদো তখন বাইসাইকেল কিকের প্রস্তুতিটা যেন নিয়েই রেখেছিলেন। টাইমিংটাও ছিল দারুণ। চেষ্টা করেও রোনালদোর শট ঠেকাতে পারেননি খালেজ গোলরক্ষক আন্থনি মারেজ। গোল করেই সতীর্থদের সঙ্গে রোনালদো ভাসেন উদ্‌যাপনের আনন্দে।

ম্যাচ শেষে এই গোলের ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রোনালদো। তবে ক্যাপশন নিজে না দিয়ে ভক্তদেরকেই দিতে বললেন। লিখেছেন, ‘বেস্ট ক্যাপশন উইনস’ অর্থাৎ ‘সেরা ক্যাপশনদাতাই জিতবে।’ রোনালদোর ডাকে সাড়া দিয়ে অনেকেই নিজেদের মতো করে ক্যাপশন দিয়েছেন।

একজন লিখেছেন, ‘যে বাইসাইকেল কিক নিন্দুকদের অদৃশ্য করে দিয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘আকাশে ভাসিয়ে দেওয়া বলটির গন্তব্য শুধুই জালের ভেতর।’ অন্য একজনের ক্যাপশন ছিল এমন, ‘সবাইকে আবার মনে করিয়ে দিলেন যে এখনো মুকুটটিই তাঁর মাথায় মানায়।’ এমন আরও অনেক ক্যাপশনে ভরে গেছে রোনালদোর পোস্টের মন্তব্যের ঘর।

রোনালদোর বাইসাইকেল কিকে করা গোলের রাতে আল নাসর পেয়েছে সৌদি লিগে ৯ ম্যাচে নবম জয়। এই জয়ের পর শীর্ষে থাকা আল নাসরের পয়েন্ট ২৭। সমান ম্যাচে ২ নম্বরে থাকা আল হিলালের পয়েন্ট ২৩।

রোনালদোর আল নাসর পরের ম্যাচ খেলবে আগামীকাল রাতে এএফসি কাপে। এই ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ তাজিকিস্তানের ক্লাব ইস্টিকলোল।



শেয়ার করুন