<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০৯:৪৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


ভূমিকম্পের সময় যেসব দোয়া পড়বেন
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৫
ভূমিকম্পের সময় যেসব দোয়া পড়বেন


ভূমিকম্প এমন একটি মুহূর্ত, যখন মানুষ তার দুর্বলতা গভীরভাবে অনুভব করে এবং আল্লাহর কাছে আশ্রয় চায়। বিপদ–আপদ, ভয়–ভীতির সময় আল্লাহর জিকির, দোয়া ও ইস্তিগফারই ইমানদারের সবচেয়ে বড় শক্তি। রাসুলুল্লাহ (সা.) শিখিয়েছেন—বিপদের মুহূর্তে আল্লাহর দিকে ফিরে যাওয়াই হচ্ছে নিরাপত্তার একমাত্র পথ। তাই ভূমিকম্পের সময় পড়ুন ছোট্ট ছোট্ট ৪টি দোয়া—

১.  اللَّهُمَّ لَا تُؤَاخِذْنَا بِذُنُوبِنَا، وَلَا تُهْلِكْنَا بِغَضَبِكَ

উচ্চারণ: আল্লাহুম্মা লা তুআখিজনা বিজুনুবিনা, ওয়া তুহলিকনা বিগাদাবিকা।’

অর্থ: ‘হে আল্লাহ! আমাদের গুনাহের কারণে আমাদের পাকড়াও করো না এবং তোমার গজবে আমাদের ধ্বংস করো না।’

২. حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيلُ

উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।

অর্থ: ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক।’

৩. يَا حَيُّ يَا قَيُّومُ، بِرَحْمَتِكَ نَسْتَغِيثُ

উচ্চারণ: ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যুমু, বিরাহমাতিকা নাস্তাগীস।

অর্থ: ‘হে চিরঞ্জীব, হে পালনকর্তা! তোমার রহমতই আমাদের সাহায্য।’

৪. أستغفرُ اللهَ العظيم

উচ্চারণ: ‘আসতাগফিরুল্লাহাল আজিম।’

অর্থ: ‘আমি মহান আল্লাহর নিকট ক্ষমা চাই।’

ভূমিকম্প শুধুই একটি প্রাকৃতিক ঘটনা নয়—এটি আমাদের হৃদয়ে আল্লাহর ভয় জাগিয়ে তোলে, আল্লাহর মহিমার সামনে বিনয় শেখায়। এ সময় দোয়া, ইস্তিগফার ও তওবাই মুমিনের ঢাল। যে আল্লাহ পৃথিবীকে কাঁপান, তিনিই আবার তা স্থির করেন। তাই বিপদের মুহূর্তে তাঁরই দিকে ফিরে যাওয়া আমাদের জন্য সর্বোত্তম কাজ।



শেয়ার করুন