<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০৯:৪৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


ঘাটাইলে মাদকসেবী ছেলের হাতে বাবা খুন
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৫
ঘাটাইলে মাদকসেবী ছেলের হাতে বাবা খুন


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে মাদক সেবী ছেলের লাঠির আঘাতে আরশেদ আলী (৭০)মৃত্যু হয়েছে।শনিবার (২২নভেম্বর) সকাল ৯টা ৩০মিনিটে এ ঘটনা ঘটে।ছেলে পলাতক।

রসুলপুর ইউপি সদস্য এসএম আব্দুল মালেক ও ধলাপাড়া পুলিশ ফাড়ির পরিদর্শক মাহফুজ জানান ঘাটাইল উপজেলা হামকুড়া গ্রামের আরশেদ আলীর ছেলে আসলাম(৩৫) প্রায়ই নেশা করে বাবা ,মা ,বোন কে নির্যাতন করতেন। পাশের বাড়ির অমর আলী ছেলেকে দাও চোর বলাতে বাবার কাছে বিচার দেন।

বিষয়টি নিয়ে আসলাম কে বাবা বকাঝকা করলে ক্ষিপ্ত হয়ে পিছন দিক দিয়ে লাঠি দিয়ে উপুর্যুপুরি আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে।মুমুর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় মৃত্যু হয়।

এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ(ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন মুঠো ফোনে ঘটনার সত্যতা স্বীকার করে জানান আমি খুনের কথা শুনেই আমার ফোর্স পাঠিয়ে দিয়েছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামী গ্রেপ্তারের অভিযান চলছে।



শেয়ার করুন