<p><br></p>
১৬ নভেম্বর ২০২৬, সোমবার, ০২:৪৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


বিহার নির্বাচনে তরুণ শাস্ত্রীয় সংগীতশিল্পীর ইতিহাস
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২৫
বিহার নির্বাচনে তরুণ শাস্ত্রীয় সংগীতশিল্পীর ইতিহাস


বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) টিকিটে জয়ের দেখা পেয়েছেন তরুণ শাস্ত্রীয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। আলিনগরে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে ১১ হাজারের বেশি ভোটে হারিয়েছেন ২৫ বছর বয়সি জনপ্রিয় এই সংগীতশিল্পী।

এই জয়ের ফলে তিনিই এখন বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক।

বার্তাসংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) দেওয়া সাক্ষাৎকারে মৈথিলী ঠাকুর বলেন, ‘এটা স্বপ্নের মতো। আমি আমার এলাকাবাসীর ঘরের মেয়ে হয়ে তাদের সেবা করব। আমি এই মুহূর্তে শুধু আলিনগরকেই দেখতে পাচ্ছি এবং কীভাবে সেখানে কাজ করব, সেই ভাবনাচিন্তা করছি।’

এতদিন সংগীত নিয়েই মগ্ন ছিলে মৈথিলী। তবে নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে নাম লেখান তিনি।

২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্ম মৈথিলীর। বাবা ও দাদার কাছে শাস্ত্রীয় ও লোকসংগীতের হাতেখড়ি হয় তার। ২০১৭ সালের টিভি রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হয়ে মৈথিলী পরিচিতি পান। সামাজিক মাধ্যমে তার শাস্ত্রীয় সংগীতের ক্লিপগুলো অত্যন্ত জনপ্রিয়।

এদিকে বিহারের বিধানসভা নির্বাচনে এখন জয়ের পথে বিজেপি। ২৪৩ আসনের মধ্যে দুইশর বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)। সরকার গঠনে প্রয়োজন ১২২টি আসন। গতবারের তুলনায় ৯০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।



শেয়ার করুন