<p><br></p>
৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:৩০:০৫ পূর্বাহ্ন


ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৫
ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু


ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৩২৩ জনের মৃত্যু হলো। 

গত একদিনে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ১৩৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগী সংখ্যা দাঁড়ালো ৮১ হাজার ৭৭৩ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 



শেয়ার করুন