<p><br></p>
২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:২১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরের ২০ বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, মিলল সনদ কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী বায়োপিকে অভিনয়ে আগ্রহী ববিতা, মানলেন না কোনো আপস চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ - ইসহাক খন্দকার ভুয়া অ্যাকাউন্ট থেকে এলসি অনিয়ম: তদারকি ও সুশাসনের চাপে পূবালী ব্যাংক গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী মাত্র ১৩ শিক্ষার্থী নিয়ে শুরু, নারী শিক্ষার স্বপ্ন বুনেছিলেন আনোয়ারুল ইসলাম শাহ ফকির


আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে -এমপি রেজাউল ইসলাম
মোঃ সোহাগ খন্দকার রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৬
আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে      -এমপি রেজাউল ইসলাম


নওগাঁ ৬(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এমপি রেজাউল ইসলাম বলেছেন সাবেক ফ্যাসীবাদ সরকারের প্রধান শেখ হাসিনা দেশের বাহিরে বসে আমাদের এই শান্তি প্রিয় দেশবাসীকে নৈরাজ্যের মাধ্যমে অস্থির করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান কায়দায় আসব আসব বলে প্রচারণা চালাচ্ছে। বর্তমান সরকার ও চায় সাবেক ফ্যাসীবাদী শেখ হাসিনা দেশে ফিরুক। আর এই জন্য সরকার সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছে। দীর্ঘদিন পর দেশে একটি অবাদ সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হয়। সেই নির্বাচনে দেশবাসি বিএনপিকে সরকার গঠনে সুযোগ করে দিয়েছে। সরকার সারা দেশে সুষম উন্নয়নের জন্য একযোগে কাজ করছে। কিন্তু এই উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চলছে। এই চক্রের মূল হোতা প্রতিবেশি দেশের পালিয়ে থাকা একজন ব্যাক্তি। ভারতের সাথে বাংলাদেশের বিনিময় চুক্তি আছে। সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরানোর জন্য সরকার কাজ করছে। এখন যারা বিভিন্ন এলাকায় দুর্বৃত্তায়ন ও সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে সরকার ধয্যের পরিচয় দিয়ে আইনগত ভাবে মোকাবেলা করছে। তবে অস্থিরতা ও নৈরাজ্যের পরিবেশ সৃষ্টির সুযোগ দিবে না এই সরকার। কিছু ক্ষেত্রে আমরা ভোটের পর ছাড় দিয়েছি কিন্তু সেটাকে দুর্বালতা মনে করেন। তাই এবার অস্থিরতা করলেই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর এই ক্ষেত্রে স্থানীয় জনগন, প্রশাসন, এবং পুলিশ বাহিনিকে আরো সক্রিয় হয়ে কর্মকান্ডের গতিশীলতা বাড়াতে হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে গোনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্দোগে অগ্নি  সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।


গোনা ইউনিয়ন বিএনপির আয়োজনে হাসান আলীর সভাপত্তিত্বে স্থানীয় গোনা উচ্চ বিদ্যালয়  মাঠে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি এছাহক আলী, সাবেক সভাপিত আলফারুক জেমস, সাধারন সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেসবাউল হক লিটন, গোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রর্থী আমিনুল ইসলাম বাবু, ইসফিল হোসেন সাগর, আবু তাহের দূর্জয় প্রমুখ।



শেয়ার করুন