<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০৭:৩২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


এসআরবি’র নতুন মহাপরিচালক হিসেবে ফারুক আহমেদের পদভার গ্রহণ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৬
এসআরবি’র নতুন মহাপরিচালক হিসেবে ফারুক আহমেদের পদভার গ্রহণ


স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ফোর্সেস-এর মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।

দায়িত্ব গ্রহণের পর আয়োজিত স্বাগত দরবারে তিনি ফোর্সেসের সকল সদস্যের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। ফারুক আহমেদ বলেন, জনমানুষের সেবা ও কল্যাণে সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব, নিয়মতান্ত্রিকতা ও জবাবদিহিতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। একইসঙ্গে তিনি বাংলাদেশের জননিরাপত্তা রক্ষা ও সুশাসন নিশ্চিতে এসআরবি-কে একটি 'রোল মডেল' প্রতিষ্ঠানে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন।

এসআরবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি সারদার বাংলাদেশ পুলিশ একাডেমী থেকে এক বছরের সফল মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

দীঘ পেশাগত জীবনে তিনি ময়মনসংশিং, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে তিনি সুনামের সঙ্গে কাজ করেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে লাইবেরিয়া ও সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তিনি অর্পিত দায়িত্ব দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন।

তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগে স্নাতক (বিএসসি) ডিগ্রি অর্জন করেন



শেয়ার করুন