<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০৭:৩২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ স্থগিত: ৭২ ঘণ্টার আল্টিমেটাম স্থানীয়দের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ স্থগিত: ৭২ ঘণ্টার আল্টিমেটাম স্থানীয়দের


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙে নতুন ‘বরিশল’ ইউনিয়ন গঠনের সরকারি সিদ্ধান্ত ও সদর উপজেলার অখণ্ডতা রক্ষায় ডাকা কঠোর আন্দোলন আপাতত ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা এই সিদ্ধান্ত নেন।


রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে সদর উপজেলার কোড্ডা এলাকায় অবস্থান নিয়ে সর্বাত্মক অবরোধ শুরু করেন ক্ষুব্ধ বাসিন্দারা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে সুলতানপুর-আগরতলা আঞ্চলিক সড়কেও যান চলাচল পুরোপুরি থমকে যায়।


অপ্রত্যাশিত এই অবরোধের জেরে ঢাকাগামী ‘উপকূল এক্সপ্রেস’সহ সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেস’, চট্টগ্রামগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ এবং কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’-এর মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। এতে চরম শিডিউল বিপর্যয়ের মুখে পড়ে শত শত যাত্রী চরম দুর্ভোগ পোহান।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের পক্ষ থেকে কার্যকর সমাধানের আশ্বাস দেওয়া হয়।


জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম জানান, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে আন্দোলনকারীদের কর্মসূচি স্থগিত করে আলোচনার আহ্বান জানানো হয়। তাদের এই আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন। খুব শীঘ্রই সংকট নিরসনে আন্দোলনকারীদের ৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে জেলা প্রশাসন আনুষ্ঠানিক বৈঠকে বসবে।


বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন করে তা আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের পর থেকেই ক্ষুব্ধ ছিলেন স্থানীয়রা। সদর উপজেলার ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা এবং বাসুদেব ইউনিয়নকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার এক দফা দাবিতেই মূলত এই রেলপথ ও সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করেছিলেন তারা।



শেয়ার করুন