<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:২০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানে মাইক্রোবাসের ধাক্কা: ইতালি প্রবাসীকে বিমানবন্দর থেকে আনার পথে আহত ৯
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানে মাইক্রোবাসের ধাক্কা: ইতালি প্রবাসীকে বিমানবন্দর থেকে আনার পথে আহত ৯


মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর ফেরিঘাট এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গাড়ির ভেতরে আটকা পড়েন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইতালি প্রবাসী রাসেল মাতব্বরকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যর্থনা জানিয়ে স্বজনরা মাইক্রোবাসযোগে মাদারীপুরের নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে শ্রীনগর ফেরিঘাট এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা আধুনিক সরঞ্জাম ব্যবহার করে আটকা পড়া চালকসহ আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।


  • মাদারীপুর সদর উপজেলার বলসা গ্রামের বাসিন্দা: ইতালি প্রবাসী রাসেল মাতব্বর (৩০), রুম্পা খাতুন (৩৫), মিম আক্তার (১৮), খাদিজা আক্তার (১৮), সিরাজ মাতব্বর (৭০), রনি মাতব্বর (২৮) ও মেহেদী (৩৫)।

  • অন্যান্য: মাইক্রোবাসচালক মো. ইব্রাহিম (৩৬, খিলগাঁও গোরান, ঢাকা) এবং আল-আমিন (৩০, ময়মনসিংহ)।

ঘটনা ও উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম (পিএফএম)।



শেয়ার করুন