<p><br></p>
০৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১০:৩৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াহ ওকাফরের জাদুকরী গোল: টটেনহামের জয়রথ থামাল লিডস আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন: অবশেষে আঙুলের ছাপে ধরা পড়লেন তুর্কি পলাতক আসামি ৭ নভেম্বর দেশের স্বাধীনতা রক্ষার দিন: রুহুল কবির রিজভী "সামাজিক মাধ্যমে হুংকার নয়, দেশে ফিরে কাঠগড়ায় দাঁড়ান: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী" ষড়যন্ত্রকারীরা এক হয়ে দেশের বিরুদ্ধে পাঁয়তারা করছে: শামা ওবায়েদ গাজীপুরে উদ্‌যাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জেলা প্রশাসনের নানা আয়োজন আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রথম শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গাজা: তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী সাভারে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক আটক, মামলা দায়ের


খাগড়াছড়িতে রাতের আঁধারে বিআরটিসি বাসে আগুন, ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
খাগড়াছড়িতে রাতের আঁধারে বিআরটিসি বাসে আগুন, ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার


খাগড়াছড়ি শহরে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা রাতের আঁধারে বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের সহকারী (হেলপার) অল্পের জন্য রক্ষা পান।


ঘটনাটি ঘটে শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে, শহরের মহাজনপাড়া এলাকায় অবস্থিত বিআরটিসি কাউন্টারে। পুড়ে যাওয়া বাসটি খাগড়াছড়ি-চট্টগ্রাম রুটে নিয়মিত চলাচল করত।



খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টার কিছু সময় আগে হঠাৎ বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে গাড়িটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সে সময় বাসের হেলপার ভেতরেই ঘুমন্ত অবস্থায় ছিলেন।


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, এটি নাশকতা বলেই মনে করা হচ্ছে। দুর্বৃত্তরা সুকৌশলে বাসটিতে আগুন দিয়েছে। বর্তমানে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা হিসেবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।



শেয়ার করুন