<p><br></p>
গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) ডিপ্লোমা প্রকৌশলী এবং পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (বাপিডিপ্রকৌস) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুজ্জামানের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠানের এক কর্মচারী গত ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনে (দুদক) এই অভিযোগ দায়ের করেছেন।
অর্থ আত্মসাৎ: ঢাকায় শেষ কর্মস্থলে দায়িত্ব পালনকালে মুগদা হাসপাতাল ভবন নির্মাণ/সংস্কার, বিটিভি নতুন ভবন নির্মাণ/সংস্কার এবং পুলিশের বিভিন্ন ভবন নির্মাণে অনিয়মের মাধ্যমে অন্তত ১১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
সড়ক প্রকল্পে অনিয়ম: সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি সড়ক নির্মাণ প্রকল্পে কাজের ব্যয় কয়েক গুণ বাড়িয়ে দেখিয়ে সরকারের ২০ কোটি টাকার বেশি ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে, যা পরবর্তীতে প্রভাব খাটিয়ে ধামাপা দেওয়া হয়।
দেশে-বিদেশে অবৈধ সম্পদ:
ঢাকার অভিজাত এলাকা বসুন্ধরায় স্ত্রী ও বোনের নামে ৫টি বিলাসবহুল ফ্ল্যাট।
নিজের জন্মস্থান হবিগঞ্জ ও কুড়িগ্রামে দুটি পেট্রোল পাম্প।
হুন্ডির মাধ্যমে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার করে বোনের নামে ফ্ল্যাট কেনা।