<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০৮:৪৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদন: সত্যতা ও আইনি ভিত্তি যাচাই চলছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২৬
শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদন: সত্যতা ও আইনি ভিত্তি যাচাই চলছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং পাসপোর্টের জন্য আবেদনের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এই খবরের সত্যতা এবং আইনি ভিত্তি পর্যালোচনা ও যাচাই-বাছাই করা হচ্ছে।


আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সমসাময়িক বিষয়ভিত্তিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিককদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমি সংবাদমাধ্যমের স্ক্রল এবং বিভিন্ন মাধ্যমে শুনেছি যে পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন। তবে এই তথ্যের সত্যতা আমি ব্যক্তিগতভাবে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে পারিনি।"


তিনি আরও স্পষ্ট করেন যে, বিষয়টিতে ইতোমধ্যে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় নজর রাখছে। কোনো দণ্ডিত আসামির এনআইডি বা পাসপোর্টের আবেদন করার আইনি অধিকার বা সুযোগ আছে কিনা এবং আবেদনটি সঠিক প্রক্রিয়ায় হয়েছে কিনা—সেসব বিষয়ের আইনি ও প্রশাসনিক দিক খতিয়ে দেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।


শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য


সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "একটি বিষয় পরিষ্কার (Prima facie case), যেকোনো দণ্ডিত আসামি যদি অন্য দেশে অবস্থান করেন, তবে তাকে ফিরিয়ে আনার জন্য নির্দিষ্ট কূটনৈতিক ও আইনি পথ রয়েছে। আমরা প্রত্যর্পণ চুক্তির আলোকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছি, যাতে আইন মেনে তাকে দেশে ফিরিয়ে আনা যায়।"


ককটেল হামলা ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি


দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণ ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সদ্য পতন হওয়া রাজনৈতিক শক্তিগুলো দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁতারা করছে। তারা বিভিন্ন স্থানে বাস কিংবা স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পুলিশ প্রতিটি ঘটনার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নিচ্ছে।"



শেয়ার করুন