<p><br></p>
০৯ নভেম্বর ২০২৬, সোমবার, ১১:১৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে নারী কর্মীদের নিয়োগ গত ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, যাত্রীদের জায়গা হাটের দখলে দেখার কি কেউ নেই? সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও স্লোগানকে কেন্দ্র করে উত্তাপ: অধ্যক্ষকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখলো ছাত্রদল মাগুরায় বিএনপি কার্যালয়ের আদলে জুয়ার আসর: নগদ টাকাসহ আটক ৫ বগুড়াকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ উত্থাপন রাওয়ালপিন্ডিতে মর্মান্তিক হত্যাকাণ্ড: ঘরে গুলি করে সাংবাদিক স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার ইউরোপের অ্যাসিস্ট কিং বার্সেলোনার ইয়ামাল, টপকে গেলেন হ্যারি কেইনকে সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: আটক ২, মোটরসাইকেল জব্দ ঢাবির ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই: শর্ত শিথিল ও আবেদনের সময় নিয়ে বড় সিদ্ধান্ত


ফিটফাট হয়ে এপারে আসতে হবে, ফাঁকা আওয়াজে কাজ হবে না: টাঙ্গাইলে হুঁশিয়ারি প্রতিমন্ত্রী টুকুর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৬
ফিটফাট হয়ে এপারে আসতে হবে, ফাঁকা আওয়াজে কাজ হবে না: টাঙ্গাইলে হুঁশিয়ারি প্রতিমন্ত্রী টুকুর


ডিসেম্বরে একটি দলের নেত্রীর আগমন নিয়ে ছড়ানো গুঞ্জনকে 'ফাঁকা আওয়াজ' বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, অতীতে অনেক গণআন্দোলন হলেও এবার তাদের নেতাকর্মীরা যেভাবে পালিয়ে গেছেন, তা নজিরবিহীন। তাই এপারে আসতে হলে তাদের ফিটফাট হয়ে আসতে হবে—বিষয়টি এত সহজ নয়। যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রোববার (৮ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সদর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "তারেক রহমান নিজেই সবাইকে শেখাচ্ছেন কীভাবে জনগণের সেবা করতে হয়।" নেতাকর্মীদের শৃঙ্খলার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে তিনি আরও স্পষ্ট করেন যে, কারো ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে দল যেন বদনামের মুখোমুখি না হয় এবং সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে।

টাঙ্গাইলের সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, এলাকায় কোনো ধরনের অনিয়ম, কিশোর গ্যাং এবং মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে; অপরাধী যেই হোক না কেন তাকে কোনো ছাড় দেওয়া হবে না।


এর আগে একই দিন বেলা ১১টায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী টুকু সমবায়ের ওপর বিশেষ গুরুত্ব দেন।

তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন— ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ বাংলাদেশকে বুকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র সমবায় সমিতি গড়ে তোলার মাধ্যমে গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। সভা শেষে সমবায়ী সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ এবং সমবায় পণ্য মেলা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।



শেয়ার করুন