<p><br></p>
০৯ নভেম্বর ২০২৬, সোমবার, ১১:১৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে নারী কর্মীদের নিয়োগ গত ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, যাত্রীদের জায়গা হাটের দখলে দেখার কি কেউ নেই? সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও স্লোগানকে কেন্দ্র করে উত্তাপ: অধ্যক্ষকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখলো ছাত্রদল মাগুরায় বিএনপি কার্যালয়ের আদলে জুয়ার আসর: নগদ টাকাসহ আটক ৫ বগুড়াকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ উত্থাপন রাওয়ালপিন্ডিতে মর্মান্তিক হত্যাকাণ্ড: ঘরে গুলি করে সাংবাদিক স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার ইউরোপের অ্যাসিস্ট কিং বার্সেলোনার ইয়ামাল, টপকে গেলেন হ্যারি কেইনকে সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: আটক ২, মোটরসাইকেল জব্দ ঢাবির ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই: শর্ত শিথিল ও আবেদনের সময় নিয়ে বড় সিদ্ধান্ত


১০ লাখ টাকা চাঁদা না দিলে লাশ গুম ও বুলডোজার দিয়ে ব্যবসা গুড়িয়ে দেওয়ার হুমকি! চট্টগ্রামে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৬
১০ লাখ টাকা চাঁদা না দিলে লাশ গুম ও বুলডোজার দিয়ে ব্যবসা গুড়িয়ে দেওয়ার হুমকি! চট্টগ্রামে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন


চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে চাঁদা না দিলে মালিককে হত্যা করে লাশ গুম এবং বুলডোজার দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা ধরা পড়ার পরও প্রধান অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেন মাঝিরঘাট পিপি ব্যাগ ব্যবসায়ী সমিতি ও মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ রফিক।


লিখিত বক্তব্যে মোহাম্মদ রফিক জানান, গত ২ নভেম্বর দুপুরে রিয়াদ আহসানের নেতৃত্বে ১০-১১ জনের একটি সন্ত্রাসী দল তার প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়। এ সময় তার ছেলে হৃদয় এবং প্রতিষ্ঠানের দুই কর্মী সাগর ও মালেককে মারধর করা হয়। ১০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদ করায় রফিক নিজেও হামলার শিকার হন। স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও যাওয়ার সময় এক সপ্তাহের মধ্যে টাকা না দিলে তাকে হত্যা, লাশ গুম এবং প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেয়।


ঘটনার পরপরই ভুক্তভোগী ব্যবসায়ী সদরঘাট থানায় গেলে পুলিশ প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করে। পরবর্তীতে গত ৪ নভেম্বর তিনি চট্টগ্রামের দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে থানাকে এজাহার হিসেবে গণ্য করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তবে মামলার পরও ক্ষোভ প্রকাশ করে রফিক অভিযোগ করেন, অভিযুক্ত রিয়াদসহ অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাঝিরঘাট পিপি ব্যাগ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ব্যবসায়ী লোকমান হাকিম, মুহাম্মদ ফরিদুল আলম, আতিকুল ইসলাম নয়ন, নওশাদ আলী খান, রুবেল প্রমুখ। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।



শেয়ার করুন