<p><br></p>
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের পরিচয় ও মামলার বিবরণ এক নজরে নিচে তুলে ধরা হলো:
মাদকসেবনের অভিযোগে গ্রেফতার (৮ জন): রিয়াজ (৩২), অপু বর্মন (২৪), রবিউল ইসলাম (৩৮), মাজহারুল ইসলাম (৩৬), মোতালেব (৫৩), দেওয়ান আরজু (৫৫), ডালিম হোসেন (৩৮) এবং উত্তম বর্মন (১৮)।
সন্ত্রাসবিরোধী মামলার আসামি (২ জন): বায়জিদ (২০, নিষিদ্ধ ছাত্রলীগের জামপুর ইউনিয়নের ক্রিয়া বিষয়ক সম্পাদক) ও মাজহারুল ইসলাম মাসুম (৩২, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সোনারগাঁ পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক)।
ডাকাতি মামলার আসামি: জাহিদ হাসান সোহান (১৯, দত্তপাড়া)।
ওয়ারেন্টভুক্ত আসামি: নাহিদ (১৭, সিরাজগঞ্জের শাহজাদপুর)।
পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।