<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


ঢাকার যানজট নিরসনে আসছে মনোরেল: ২০৩০ সালের মধ্যে নির্মাণের পরিকল্পনা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
ঢাকার যানজট নিরসনে আসছে মনোরেল: ২০৩০ সালের মধ্যে নির্মাণের পরিকল্পনা


রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও গতিশীল ও পরিবেশবান্ধব করতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষার কাজ শেষ হওয়ার পর বর্তমানে রুট দুটির বিস্তারিত নকশা তৈরির কাজ চলছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান জানান, প্রস্তাবিত এই মনোরেল নেটওয়ার্ক রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকায় মানুষের যাতায়াত সহজ করবে। বিশেষ করে বর্তমান ও ভবিষ্যৎ মেট্রোরেল এবং অন্যান্য গণপরিবহনের সঙ্গে ফিডার সার্ভিস হিসেবে যুক্ত হয়ে এটি যাত্রীদের গন্তব্যের শেষ অংশের যাত্রা (লাস্ট মাইল কানেক্টিভিটি) আরামদায়ক করে তুলবে।

সমীক্ষা ও নকশা প্রণয়ন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিআরটিসি ইতোমধ্যে প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছে। চুক্তি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে এর বিস্তারিত নকশা জমা দেওয়ার কথা রয়েছে। এই পুরো প্রক্রিয়ায় সরকার রাজস্ব বাজেট থেকে ৭ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্যায়ন এবং যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে চূড়ান্ত দুটি রুট নির্বাচন করা হবে।

প্রস্তাবিত রুটসমূহ হালনাগাদ সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনায় (আরএসটিপি) প্রায় ৭৯.৪ কিলোমিটার দীর্ঘ মোট পাঁচটি মনোরেল রুটের প্রস্তাব রয়েছে। প্রাথমিক রুটগুলো হলো—

  • বিমানবন্দর থেকে বসুন্ধরা (পূর্বাচল ও জলসিঁড়ি হয়ে)—২৫.২ কিলোমিটার

  • মধ্য বাড্ডা থেকে ভুলতা—১৪.৬ কিলোমিটার

  • রামপুরা থেকে ডেমরা—১০.৩ কিলোমিটার

  • মোহাম্মদপুর থেকে পোস্তগোলা—১১.৭ কিলোমিটার

  • উত্তরা সেন্টার থেকে বিমানবন্দর হয়ে সাভার—১৭.৬ কিলোমিটার

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে কামরাঙ্গীরচর, আলুব্দী থেকে পশ্চিম আগারগাঁও/শ্যামলী এবং পল্টন থেকে সদরঘাট বা ঝিলমিল পর্যন্ত মনোরেল চালুর প্রস্তাব রয়েছে।

উড়াল কাঠামোর ওপর পরিচালিত এই মনোরেল ব্যবস্থা সীমিত সড়কের ঘনবসতিপূর্ণ ঢাকায় যানজট কমাতে এবং একটি টেকসই গণপরিবহন নেটওয়ার্ক গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।



শেয়ার করুন