<p><br></p>
১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৪:১৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


বগুড়ার আ. লীগ নেতা স্ত্রীসহ ঢাকায় গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৯-১২-২০২৪
বগুড়ার আ. লীগ নেতা স্ত্রীসহ ঢাকায় গ্রেপ্তার


বগুড়ায় গণহত্যাসহ ১২ মামলার আসামি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Description: Unibots.com

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু সুফিয়ান সফিকের স্ত্রী লিপি আক্তার বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক এবং তার স্ত্রী লিপি আক্তারকে রাত ৮টার দিকে ডিএমপির ডিবি তেজগাঁও টিম বগুড়া জেলা পুলিশের তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।’ 

তিনি আরও জানান, আবু সুফিয়ান সফিকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় জুলাই-আগস্টের একাধিক গণহত্যা মামলা সহ মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া তার স্ত্রী লিপি আক্তার বগুড়া সদর থানার বিস্ফোরক আইনে মামলার এজাহার নামীয় আসামি।

গ্রেপ্তারের পর তারা মোহাম্মদপুর থানা হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার তাদেরকে বগুড়ায় আনা হবে।



শেয়ার করুন