<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ০৯:৫৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


তথ্য পাওয়ার অধিকার জনগণের মৌলিক মানবাধিকার: প্রধান তথ্য কমিশনার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২৬
তথ্য পাওয়ার অধিকার জনগণের মৌলিক মানবাধিকার: প্রধান তথ্য কমিশনার


তথ্য পাওয়ার অধিকারকে জনগণের অন্যতম প্রধান মৌলিক মানবাধিকার হিসেবে অভিহিত করেছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেন, এটি কেবল একটি আইনি অধিকার নয়, বরং জনগণের ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠার একটি শক্তিশালী মাধ্যম।

সোমবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) কার্যালয়ে সিটি কর্পোরেশনের নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘তথ্য অধিকার আইন, ২০০৯’ শীর্ষক এই সেশনে আইনের মূল বিষয়বস্তু, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা এবং প্রাতিষ্ঠানিক দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান তথ্য কমিশনার।

সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়ে ড. নাহরিন ইসলাম খান বলেন, সুশাসন প্রতিষ্ঠায় ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর কার্যকর বাস্তবায়নের বিকল্প নেই। জনগণের এই অধিকার শতভাগ নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আরও বেশি আন্তরিক, দায়িত্বশীল ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে এই আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে জনসেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তুলতে হবে। সিটি কর্পোরেশনের নবম গ্রেডের ৩০ জন কর্মকর্তা এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।



শেয়ার করুন