<p><br></p>
১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:২৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১ : ১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে কপ-৩১ সম্মেলন: বাংলাদেশ তার জলবায়ু ন্যায্য হিস্যা আদায় করতে পারবে—রুহুল কবির রিজভী গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮ ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযান: জামুন বাজার থেকে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ ইয়েমেনের তাইজে হুথিদের তীব্র হামলা: ৭৩ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৩ বেসামরিক নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘টাস্কফোর্স আইরন গেট’: কার্যকারিতা নিয়ে কেন উঠছে প্রশ্ন? জাল স্বাক্ষরে চাল উত্তোলনের অভিযোগ, সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজস্ব বোর্ডের কর কর্মকর্তা মাহবুব আলমের অবৈধ সম্পদের পাহাড় চিলমারী নদীবন্দর প্রকল্পের পিডি প্রকৌশলী আজাদ মোল্লার বিরুদ্ধে ৬কোটি টাকা আত্মসাতের অভিযোগ


কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষি উন্নয়নে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: হুইপ দুলু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৬
কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষি উন্নয়নে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: হুইপ দুলু


কৃষিবান্ধব বর্তমান সরকার দেশের কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, এ দেশের ৮০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল, তাই "কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে"—এটাই সরকারের মূল নীতি।

রোববার (৮ নভেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনার আওতায় ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত একটি ‘ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ’-এর উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হুইপ দুলু জানান, নির্বাচনের আগেই কৃষকদের ঋণমুক্ত করা এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদমুক্ত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমান সরকার ইতিমধ্যে তা বাস্তবায়ন করেছে। কৃষকদের সার সংকট নিরসনে প্রতিটি ইউনিয়নে সার ডিলারের সংখ্যা বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানো হবে যাতে কৃষকদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়।

অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বুলবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে সকালে ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা এবং প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা আইন-২৩ বাস্তবায়নে আয়োজিত জেলা ও উপজেলা কমিটির সম্মেলন প্রচারাভিযানেও অংশ নেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।



শেয়ার করুন