<p><br></p>
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এর ফলে ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের ওপরও এর বহুমুখী প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বাণিজ্য চুক্তির সুবিধা: রাজনৈতিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়া ট্রাম্প নিজের সাফল্য তুলে ধরতে ভারতের সঙ্গে আটকে থাকা বাণিজ্য চুক্তিটি দ্রুত সম্পন্ন করতে পারেন। এই পরিস্থিতিতে ভারতীয় আলোচকরা কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারেন।
এইচ-১বি ভিসার দীর্ঘমেয়াদি স্বস্তি: ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং ১ লাখ ডলারের ভিসা ফি নিয়ে ডেমোক্র্যাটরা আপত্তি জানিয়ে আসছে। কংগ্রেসে তাদের নিয়ন্ত্রণ বাড়ায় ভবিষ্যতে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি হতে পারে, যা দীর্ঘ মেয়াদে ভারতীয় পেশাজীবীদের জন্য ইতিবাচক হতে পারে।
মানবাধিকার ইস্যু: ডেমোক্র্যাটদের ঐতিহ্যগতভাবে ভারতের ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে কিছু সমালোচনা রয়েছে। ফলে এই বিষয়ে ওয়াশিংটনের কড়াকড়ি বাড়লে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপড়েন দেখা দিতে পারে।
ঘনিষ্ঠ সম্পর্কের ওপর ছায়া: গত দেড় বছরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে ইসলামাবাদের সঙ্গে ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ মহলের বিভিন্ন ব্যবসায়িক ও প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এর মধ্যে রয়েছে ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান 'ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল'-এর সমঝোতা স্মারক, ড্রোন সংক্রান্ত চুক্তি এবং খনিজ সম্পদ উন্নয়ন ও রুজভেল্ট হোটেল সংস্কারের চুক্তি।
কংগ্রেসে তদন্তের শঙ্কা: ডেমোক্র্যাটরা ট্রাম্প পরিবারের ব্যবসায়িক কর্মকাণ্ড ও লেনদেন নিয়ে তদন্তের ইঙ্গিত দিয়েছেন। এর অংশ হিসেবে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের সঙ্গে পাকিস্তানের করা চুক্তিগুলো মার্কিন কংগ্রেসের নজরদারি বা তদন্তের মুখে পড়তে পারে, যা দেশটির সেনাবাহিনীকেও অস্বস্তিতে ফেলতে পারে।
সং