<p><br></p>
২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ০৫:১৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলেই এলাকার ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক


অভিনেত্রী ভদ্রা বসু মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২৫
অভিনেত্রী ভদ্রা বসু মারা গেছেন


ভারতের পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেত্রী ও পরিচালক ভদ্রা বসু মারা গেছেন। শুক্রবার রাতে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।

ভদ্রা বসু ছিলেন প্রখ্যাত নাট্য নির্দেশক ও অভিনেতা অসিত বসুর সহধর্মিণী। এছাড়া তার দুই সন্তান দামিনী বেণী বসু ও আনন্দী বসুও অভিনয়ের সঙ্গে যুক্ত।

ভদ্রা বসুর মেয়ে দামিনী বেণী বসু ভারতীয় গণমাধ্যমকে জানান, কিছুদিন ধরেই গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ভদ্রা বসু। শুরুতে তার গলব্লাডারে স্টোন ধরা পড়ে। তবে অতিরিক্ত রক্তচাপ এবং হৃদযন্ত্রে সমস্যার কারণে তাৎক্ষণিক অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। ওষুধের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছিল। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয় যখন হঠাৎ করেই তিনি ঘরে পড়ে গিয়ে মস্তিষ্কে আঘাত পান। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কলকাতার বিখ্যাত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, গেল তিনদিন আগে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে তার মায়ের মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার হয়। এর মাঝে আবার তার কিডনির সমস্যাও দেখা দেয়। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাতে মারা গেলেন তিনি।

মঞ্চ ও ক্যামেরার সামনে ভদ্রা বসু ছিলেন এক অসামান্য অভিনেত্রী। সম্প্রতি বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ এবং অনিলাভ চট্টোপাধ্যায়ের ‘বেলা’ ছবিতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়ে। 



শেয়ার করুন