<p><br></p>
১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


৫ আগস্টের পর ঘুষ-দুর্নীতি আরও বেড়েছে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২৪
৫ আগস্টের পর ঘুষ-দুর্নীতি আরও বেড়েছে


চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেছেন, ‘চাঁপাইনবাবগঞ্জে ৫ আগস্টের পর ঘুষ-দুর্নীতি আরও বেড়েছে। জেলার কাস্টমস, রাজস্ব, এসিল্যান্ড ও রেজিস্ট্রি অফিসসহ প্রশাসনের বিভিন্ন অফিসে এমন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।’

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চেম্বার ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। আব্দুল ওয়াহেদ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক পরিচালক। পাশাপাশি তিনি ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মতবিনিময় সভায় তিনি বলেন, ‘৫ আগস্ট অনেক রক্ত, ত্যাগ-তিতিক্ষার পর এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতা অর্জন করেছি। আগামী নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা নিয়ে আমরা হতাশাগ্রস্ত। আমাদের জেলায় ৫ তারিখের পর যে ঘুষ-দুর্নীতি বন্ধ হওয়া উচিত ছিল, তা বন্ধ হয়নি। কাস্টমস, রাজস্ব, এসিল্যান্ড ও রেজিস্ট্রি অফিসসহ প্রশাসনের বিভিন্ন অফিসে আমরা লক্ষ্য করেছি, আগের তুলনায় ঘুস দুর্নীতি অনেক বৃদ্ধি পেয়েছে।’

আব্দুল ওয়াহেদ বলেন, ‘এত রক্ত ক্ষয়, এত ত্যাগের বিনিময়ে আমাদের এ অর্জনকে যারা এই ঘুষ-দুর্নীতি দিয়ে নষ্ট করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে নেমে আসার অনুরোধ করছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন, ব্যবসায়ী নেতা আব্দুল আওয়ালসহ অন্যরা।



শেয়ার করুন