<p><br></p>
১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১২:৩১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


গ্রিস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি: নিহত ৫
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৫-১২-২০২৪
গ্রিস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি: নিহত ৫ ছবি : সংগৃহীত


 

গ্রিসের গাভডোস দ্বীপের কাছে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর এ পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪০ জন। গ্রিক কোস্টগার্ডের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

জানা যায়, শনিবার মধ্যরাতে নৌকাটি ডুবে যাওয়ার পর গাভডোসের দক্ষিণাঞ্চলে বৃহৎ উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধারকাজে অংশ নিয়েছে বিভিন্ন জাহাজ ও বিমান।

 

একই দিনে, মাল্টা পতাকাবাহী একটি কার্গো জাহাজ গাভডোস থেকে ৪০ নটিক্যাল মাইল (৭৪ কিলোমিটার) দূরে থাকা একটি নৌকা থেকে ৪৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে। এছাড়া, গাভডোসের ২৮ নটিক্যাল মাইল (৫২ কিলোমিটার) দূরে ৮৮ জনকে উদ্ধার করেছে একটি ট্যাংকার।

উদ্ধার হওয়া নৌকাগুলো লিবিয়া থেকে একসঙ্গে যাত্রা শুরু করেছিল বলে ধারণা করা হচ্ছে।

২০১৫-২০১৬ সালে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে প্রায় ১০ লাখ অভিবাসনপ্রত্যাশী গ্রিসে প্রবেশ করেছিল। বেশিরভাগই ঝুঁকিপূর্ণ রুটে ছোট নৌকায় সমুদ্র পাড়ি দেয়।

গত বছর থেকে গ্রিসে অভিবাসনপ্রত্যাশী প্রবাহ ২৫ শতাংশ বাড়তে দেখা গেছে, বিশেষত রোডস এবং দক্ষিণ-পূর্ব এজিয়ান অঞ্চলে।

গত নভেম্বরে সামোস দ্বীপের উত্তরে একটি নৌকাডুবির ঘটনায় আটজন নিহত হন, যাদের মধ্যে ছয়জন ছিল শিশু।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর কেন্দ্রীয় ভূমধ্যসাগরে ১ হাজার ৫৩৬ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, গত এক দশকে ভূমধ্যসাগরে ৩০ হাজার ৩০৯ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন, যার মধ্যে গত বছর মারা যান তিন হাজারেরও বেশি।

 

 



শেয়ার করুন