<p><br></p>
১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১২:৩১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৪
দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। ছবি : সংগৃহীত


 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে কোনো সম্প্রদায়ের মানুষ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে ব্যবস্থা নেওয়া হবে।


মঙ্গলবার (২৬ নভেম্বর) রংপুরের পীরগাছায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।



আসিফ মাহমুদ বলেন, ‘কোনো সম্প্রদায়কে কেন্দ্র করে কাউকে গ্রেপ্তার করা হয়নি, রাষ্ট্রদ্রোহের কারণে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি ঢাকায় আন্দোলনের নামে যারা অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। দেশের প্রতিটি বিভাগের সঙ্গে সমন্বয় রেখে রংপুর বিভাগেও উন্নয়ন করা হবে। ’

ইউনিয়ন পরিষদ সম্পর্কে তিনি বলেন, ‘পর্যায়ক্রমে বিকল্প ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের ৩০ লাখ টাকা অর্থ সহায়তাসহ আজীবন তাদের পাশে থাকা হবে। একই সঙ্গে আহতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি ও উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হবে। ’

এ সময় ছয় শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এছাড়া কাউনিয়া উপজেলায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন আসিফ মাহমুদ। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা বেগম, মামুন মিয়ার বাবা আজগর আলী, শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রাণী বেগম কষ্টের অনুভূতি ব্যক্ত করেন।



এ সময় উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ গণ্যমান্য ব্যক্তিরা।



শেয়ার করুন