২০২৬ বিশ্বকাপের টিকিট পেল আরও ৮ দল


স্পোর্টস ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-11-2025

২০২৬ বিশ্বকাপের টিকিট পেল আরও ৮ দল

২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর। তবে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৪৮টি দলের মধ্যে এখনো সব দলের জায়গা নিশ্চিত হয়নি। এখন পর্যন্ত বাছাইপর্ব শেষে ৪২টি দল আসন্ন বিশ্বকাপ আসরের টিকিট নিশ্চিত করেছে। মঙ্গলবার বুধবার নতুন করে আরও ৮টি দল কোয়ালিফাই করেছে। বাকি ৬টি দল প্লে-অফের মাধ্যমে নির্ধারিত হবে।

২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন কিছুটা দেরিতে তাদের বাছাই অভিযান শুরু করার পর অবশেষে গতকাল তুরস্কের সঙ্গে - গোলে ড্র করেই তারাগ্রুপের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয়। এতে স্প্যানিশদের টানা অপরাজেয় থাকার সংখ্যা দাঁড়াল ৩১ ম্যাচেযা শুরু হয়েছিল ২০২৩ সালের নেশনস লিগের সেমিফাইনালে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে।

ইউরোপ অঞ্চল থেকে বেলজিয়াম, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড অস্ট্রিয়া মূলপর্বে জায়গা করে নিয়েছে। এর আগের দুদিন নরওয়ে, নেদারল্যান্ডস জার্মানিও নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপ। সব মিলিয়ে ইউরোপ বাছাই থেকে ১২ দল ইতোমধ্যেই জায়গা পেয়ে গেছে।

গতকাল লিচেনস্টাইনের বিপক্ষে গোলে জিতে বেলজিয়ামজেগ্রুপে শীর্ষে থেকে কোয়ালিফাই করে। কসোভোর সঙ্গে ড্রয়ে সুইজারল্যান্ডবিগ্রুপে, ডেনমার্ককে গোলে হারিয়ে স্কটল্যান্ডসিগ্রুপে এবং বসনিয়ার সঙ্গে ড্র করে অস্ট্রিয়াএইচগ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করেছে।

ইউরোপ থেকে আরও চারটি দল প্লে-অফ খেলে প্রধান পর্বে জায়গা পাবে। ১২ গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি কোয়ালিফাই করেছে। গ্রুপের রানার্স-আপ ১২ দল এবং ২০২৪২৫ নেশনস লিগের শীর্ষ চারটি গ্রুপজয়ীযারা বাছাইয়ে গ্রুপে প্রথম দুইয়ে থাকতে পারেনিমিলে প্লে-অফে অংশ নেবে। এই প্লে-অফ ম্যাচগুলো হবে আগামী ২৬ ৩১ মার্চ।

আয়োজক হওয়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো কানাডাকে বাছাইপর্ব খেলতে হয়নি। কনক্যাকাফ অঞ্চলের বাছাই থেকে পানামা, হাইতি কুরাসাও বিশ্বকাপের টিকিট পেয়েছে। জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে কুরাসাও বিশ্বকাপের সবচেয়ে ছোট দেশ হিসেবে নাম লিখিয়েছে। মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপদেশটির জনসংখ্যা মাত্র লাখ ৫৬ হাজার।

এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা ৪২ দল

কনক্যাকাফ:

কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক), যুক্তরাষ্ট্র (স্বাগতিক), পানামা, হাইতি, কুরাসাও

কনমেবল:

আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে

এএফসি:

অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, সৌদি আরব, কাতার

সিএএফ:


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।